১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জল্পনার অবসান, অভিষেকের বিরুদ্ধে অভিজিৎ দাসকে প্রার্থী করল বিজেপি

পুবের কলম প্রতিবেদক: ২০১৪ সালে যিনি ৩ লক্ষেরও বেশি ভোটে পিছিয়ে ছিলেন তাঁকেই আবারও ২৪’র ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী করল বিজেপি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, অবশেষে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দিল বিজেপি।

এই কেন্দ্রটি বাংলা তথা দেশের রাজনীতিতেও নজরকাড়া হয়ে গিয়েছে এই কারণে যেহেতু, এখানকার সাংসদ হলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই কেন্দ্রে এবারও প্রার্থী হচ্ছেন। এতদিন তাঁর বিরুদ্ধে প্রার্থীই খুঁজে পাচ্ছিল না বিজেপি।

শেষে তাঁরা প্রার্থী হিসাবে দাঁড় করালো অভিজিৎ দাস ওরফে ববিকে । তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই ডায়মন্ডহারবার কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে অভিষেকের কাছে ৩ লক্ষেরও বেশি ভোটে হেরেছিলেন। সেই অভিজিৎ এবারও বিজেপির হয়েই দাঁড়াচ্ছেন অভিষেকের বিরুদ্ধে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জল্পনার অবসান, অভিষেকের বিরুদ্ধে অভিজিৎ দাসকে প্রার্থী করল বিজেপি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার