পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক শব্দবাজি শুরু হয়েছে।এদিন ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ রাম চন্দ্র জংরা 'বিশ্বকর্মা' সম্প্রদায়ের উদ্দেশে বলেন, উত্তরপ্রদেশের মুসলিম কারিগররা মূলত হিন্দু ছিল, যারা হিন্দু ধর্মে যথাযথ স্বীকৃতি না পেয়ে ধর্মান্তরিত হয়েছিল। বিজেপি সাংসদ আরও বলেন, প্রাক্তন আইনমন্ত্রী বি আর আম্বেদকর বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন কারণ তাঁকে হিন্দু ধর্মে যথাযথ সম্মান দেওয়া হয়নি।তিনি আরও জানান যে,বাবর কারিগরদের সঙ্গে আনেননি। ইরান ও ইরাকের মাটিতে এবং যে সমস্ত উপসাগরীয় দেশে ঘাস নেই সেখানে কারিগর থাকতে পারে না।
সেসব জায়গা জমি বালির টিলায় ভরা এবং সেখানে পাথরের পাহাড় নেই। সেই ভূমি থেকে কোন খনিজ পদার্থ বের হয় না, কেবল তেল বের হয়। তাই এখানকার সকল মুসলিম ভাইরা হলেন ভগবান বিশ্বকর্মার বংশধর।তিনি দাবি করেছিলেন যে তিনি ইতিহাসের ছাত্র ছিলেন এবং মুসলিম কারিগররা কেন ইসলাম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত। মানুষ নিজের ধর্মে যথাযথ সম্মান না পেয়ে অন্য ধর্মে চলে যান।এছাড়াও মহাভারতের উদ্ধৃতি দিয়ে বিজেপি নেতা বলেন," ভীষ্ম পিতামহ বলেছিলেন যে যখনই অন্যায়, বৈষম্য এবং অত্যাচার হয়, সবকিছু ছেড়ে কুরুক্ষেত্রের ময়দানে আসুন। " তিনি বলেছিলেন যে 'এটি কেবল ইসলামী কারিগরদের দ্বারা নয়, বাবাসাহেব আম্বেদকরের জন্যও করা হয়েছিল।' তিনি বলেছিলেন যে আমি হিন্দু জন্মেছি কিন্তু হিন্দু হয়ে মরব না। কারণ শিক্ষিত হওয়ার পরও তিনি সমাজে সম্মান পাননি এবং মুসলিম কারিগরদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, যার ফলে তারা ধর্মান্তরিত হয়েছিল। বিজেপি সাংসদ উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে সকল মুসলিম কারিগরকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিতে বলেন।উত্তরপ্রদেশের মুসলিম কারিগররা হিন্দু ছিলেন; বিজেপি সাংসদ রাম চন্দ্র
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
২ আগস্ট ২০২১, ১৩:৩৭
আরও খবর
আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা: ইউপিতে শিশু সন্তানের জবানবন্দিতে গ্রেফতার মদ্যপ স্বামী
জোহর ইউনিভার্সিটির ৩৮টি ভবন ভাঙার নোটিশ: যোগী সরকারের পদক্ষেপকে ‘পক্ষপাতদুষ্ট ও প্রতিহিংসামূলক’ বলল মুসলিম পার্সোনাল ল বোর্ড
যোগী রাজ্যে পুলিশি এনকাউন্টার: খতম ৪ গ্যাংস্টার, আহত ৩ পুলিশ কর্মী
মোবাইল চ্যাট নিয়ে বিবাদ: প্রেমিকাকে খুন করে দেহ টুকরো টুকরো করল প্রেমিক, এনকাউন্টারের পর গ্রেফতার অভিযুক্ত
ইউপিতে খামেনির ছবি নিয়ে শোকসভা করায় এফআইআর পুলিশের, হাইকোর্টে শিয়া সম্প্রদায়
ইউপিতে খামেনির ছবি নিয়ে শোকসভা করায় এফআইআর পুলিশের, হাইকোর্টে শিয়া সম্প্রদায়
মুজাফফরনগরে জেলে রহস্যজনক মৃত্যু আদিলের, অত্যাচারের অভিযোগ পরিবারের
মুজাফফরনগরে জেলে রহস্যজনক মৃত্যু আদিলের, অত্যাচারের অভিযোগ পরিবারের
উত্তরপ্রদেশে গোমাংস রান্না করার সন্দেহে গ্রেফতার ৩ মহিলা
উত্তরপ্রদেশে গোমাংস রান্না করার সন্দেহে গ্রেফতার ৩ মহিলা
বিজনোরে চলল বুলডোজার, ভেঙে ফেলা হল নির্মীয়মাণ মসজিদ
বিজনোরে চলল বুলডোজার, ভেঙে ফেলা হল নির্মীয়মাণ মসজিদ
বিয়ে বাড়ির ভোজে বিফ পরিবেশনের অভিযোগে ম্যারেজ হল সিল; বর ও অপারেটর গ্রেপ্তার
বিয়ে বাড়ির ভোজে বিফ পরিবেশনের অভিযোগে ম্যারেজ হল সিল; বর ও অপারেটর গ্রেপ্তার
উত্তরপ্রদেশে গভীর রাতে চলল বুলডোজার, মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
উত্তরপ্রদেশে গভীর রাতে চলল বুলডোজার, মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩