২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়ো খবরের অভিযোগ, ৩৬টি ইরানি মিডিয়া ওয়েবসাইট বন্ধ করল আমেরিকা

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা প্রেসটিভি সহ দেশটির ৩৬টি মিডিয়া ওয়েবসাইটের প্রচার নিজ দেশে বন্ধ করে দিয়েছে আমেরিকা।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে তখনই এই বিদ্বেষী পদক্ষেপ নিল মার্কিন সরকার। মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইরানের কয়েক ডজন খবর সংক্রান্ত ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ইরানি সাইটগুলির অনেকগুলিতে ‘সিজড’ লেখা নোটিশ দেখা যায়। তার সঙ্গে দেখা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বাণিজ্যমন্ত্রকের সিল।
ইরান সমর্থিত ইসলামি সংগঠন হিজবুল্লাহ পরিচালিত অন্য তিনটি ওয়েবসাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী পরিচালিত আল-মাসিরাহ ওয়েবসাইটও। তবে কয়েক ঘন্টার মধ্যে নতুন ডোমেইন ঠিকানা ব্যবহার করে এসব চ্যানেলের মধ্যে বেশকিছু অনলাইনে ফিরেছে।

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট
ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভুয়ো খবরের অভিযোগ, ৩৬টি ইরানি মিডিয়া ওয়েবসাইট বন্ধ করল আমেরিকা

আপডেট : ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার