পুবের কলম,ওয়েবডেস্ক: কুরআন-হাদিসের শাশ্বত সৌন্দর্যে আকৃষ্ট হয়ে প্রতিনিয়ত ইসলাম ধর্ম গ্রহণ করছেন বহু মানুষ। ইসলাম গ্রহণকারী তালিকায় আছেন বিশ্বের নামকরা তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী। রয়েছে তারকা খেলোয়াড়, ক্রিকেটে প্রোজ্জ্বল। ফুটবলে দেখান কারিশমা, বক্সিং-রেসলিংয়ে দেখান বিস্ময়কর দাপট। এমনই এক তারকা বক্সার হলেন অ্যাম্বার লাইব্রোক। একদিকে ইসলামফোবিয়া তৈরি করে মানুষের মধ্যে বিদ্বেষের জন্ম দেওয়া হচ্ছে। সেই মুহূর্তে ইসলাম গ্রহণ করে একপ্রকার সকলকে চমকে দিলেন এই তারকা বক্সার। যেখানে হিজাবকে শিখণ্ডি করে একশ্রেণীর সম্প্রদায়কে কোণঠাসা করা হচ্ছে সেখানে নিজের সামাজিক মাধ্যমে হিজাব পরিহিত একটি ফটো শেয়ার করে খুশি মনে ইসলাম গ্রহণের কথা জানান অ্যাম্বার।
আরও পড়ুন:
পোস্টে অ্যাম্বার জানান, বিগত কয়েক মাস আমার জীবনের কালো অধ্যায়। একের পর এক ব্যর্থতা আমি দেখেছি। কাছের মানুষকে দূরে যেতে দেখেছি।
আমার জীবন সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে পড়েছিল। হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। ভেবে নিয়েছিলাম এটাই শেষ। আমি বাঁচব না। তবে ক্রমশ অজ্ঞাত একটি শক্তির দিকে আকৃষ্ট হচ্ছিলাম। বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সঙ্গে। শুধু এতটুকু বুঝেছিলাম কোনও বড় কিছু হতে চলেছে। শান্তির ধর্ম কি? জানতে প্রতিদিন গুগোল করতাম। শান্তির খোঁজে আমি ইসলাম ধর্মের কথা জানতে পারি। প্রতিদিন নিত্যরকম দুআ-দরুদ শুনতাম। মানে বোঝার চেষ্টা করতাম। ধীরে ধীরে আল্লাহর সন্ধানে ব্যাকুল হয়ে উঠলাম। পড়াশোনা শুরু করলাম। বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে শুরু করলাম। সেই সময় এক আলেমের সঙ্গে দেখা হয়। সবটা তাকে খুলে বলেন। আত্মিক প্রশান্তি পেতে ওই আলেম তাকে ইসলামে গ্রহণ ও তা পালনের কথা জানান। তারপরেই ইসলাম গ্রহণ করেন অ্যাম্বার।আরও পড়ুন:
মার্কিন তারকা আরও বলেন , তার জীবনে যা কিছু ঘটেছে সবই আল্লাহর ইচ্ছা। তার মর্জিমতো কিছু হয়নি।
আরও পড়ুন:
অ্যাম্বার বলেন, আল্লাহ যাকে ভালবাসেন তাকে নানা পরীক্ষা-কষ্টের মধ্যে ফেলে।
আমার জীবনের এই ব্যর্থতা আমাকে জীবনের সব থেকে বেশি সাফল্য দিয়েছি। সাময়িক অন্ধকার আমার জীবনের চিরন্তন আলো দান করল। ঈমান ও আকাঈদকে আত্মিক প্রশান্তি ও শক্তির প্রকৃত কারণ।আরও পড়ুন:
উল্লেখ্য, খুব অল্প বয়সে মিকসড মার্শাল ফাইটিংয়ে ক্যারিয়ার শুরু করেন অ্যাম্বার। অল্প সময়ের ব্যবধানে একাধিক সাফল্য অর্জন করেছিলেন তিনি। মিশ্র মার্শাল আর্টস প্রতিযোগিতায় বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক ম্যাচ হেরে হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। এরই মধ্যে ইসলাম গ্রহণের কথা জানান।
আরও পড়ুন:
সম্প্রতি একটি স্পোর্টস চ্যানেলে নিজের ইসলাম গ্রহণের বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন অ্যাম্বার লাইব্রোক। সেখানে মুসলিম সহকর্মীদের সঙ্গে নামায আদায়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে ইসলাম গ্রহণের পর খেলয়াড়ি জীবন ত্যাগ করেননি অ্যাম্বার। এখন শালীন পোশাকে খেলতে নামেন তিনি। পড়েন হিজাবও।
আরও পড়ুন: