পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেল ফিনল্যান্ড। এই নিয়ে টানা ৬ বার দেশটি সুখী দেশের তালিকায় শীর্ষ স্থান লাভ করেছে। বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির তালিকায় প্রথম ১০০-র মধ্যে নেই ভারত। এই তালিকায় ভারতের অবস্থান ১২৬।
উল্লেখযোগ্য ভাবে এই তালিকায় ভারতের ওপরে স্থান পেয়েছে প্রতিবেশী দেশগুলি। তালিকায় বাংলাদেশের স্থান ১১৮, এরপর নেপাল ৭৮ নম্বরে, পাকিস্তান ১০৮-এ, মায়ানমার ১১৭ ও শ্রীলঙ্কা ১১২-এর স্থানে রয়েছে।আরও পড়ুন:
প্রতিবছর ২০ মার্চ সুখ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে রাষ্ট্রসংঘ। এবারও এর ব্যতিক্রম হয়নি।
প্রকাশ করা হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ ২০২৩। সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড। চতুর্থ ইসরাইল ও পঞ্চম নেদারল্যান্ডস। সেরা ১০টি সুখী দেশের মধ্যে এরপর রয়েছে সুইডেন (ষষ্ঠ), নরওয়ে (সপ্তম), সুইৎজারল্যান্ড (অষ্টম), লুক্সেমবার্গ (নবম) ও নিউজিল্যান্ড (দশম)।