১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাবড়ার রেললাইনের পাশের ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

পুবের কলম ওয়েব ডেস্কঃ হাবড়ার রেললাইনের পাশের ঝুপড়িতে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি। আগুনের লেলিহান শাখা বহু দূর থেকে দেখা যাচ্ছে । কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। আগুন নেভাতে এলাকার বাসিন্দারা নিজেরাই হাত লাগান।  রেল সূত্রে জানা গিয়েছে, দমকলের ইঞ্জিন দ্রুত আসার জন্য যশোর রোডের গেট খুলে দেওয়া হয় সেই কারণে সাময়িক আটকে পরে ট্রেন।   ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুনের জেরে বন্ধ হয়ে যায় বনগাঁ শাখায় আপ ও ডাউন ট্রেন চলাচল । চরম দুর্ভোগে অফিস ফেরত নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: হাওড়ায় হঠাৎ বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে হাবড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এস পাম্পের পিছনে রেলবস্তিতে আগুন লাগে। আচমকাই রেললাইনের পাশে থাকা বস্তিতে আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘিঞ্জি এলাকা হওয়ায় একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে যায় খুব দ্রুত। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৫০ টি ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার আধ ঘণ্টা পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এমনটাই স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুন: Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড

স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। আর তারপর ঘটনাস্থলে আসা তিনটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর যথাসাধ্য চেষ্টা করে। তবে কী কারণে আগুন লাগল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ’, তারেক রহমান-কে অভিনন্দন বার্তা নরেন্দ্র মোদি-র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাবড়ার রেললাইনের পাশের ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার