১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মহামারির পর প্রথমবার সউদিতে বিদেশি হজযাত্রীরা

FILE PHOTO: Muslim pilgrims wearing face masks and keeping social distance perform Tawaf around Kaaba during the annual Haj pilgrimage amid the coronavirus disease (COVID-19) pandemic, in the holy city of Mecca, Saudi Arabia July 31, 2020. Saudi Press Agency/Handout via REUTERS

পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা মহামারির পর প্রথমবার বিদেশি হজযাত্রীদের স্বাগত অভ্যর্থনা জানিয়েছে সউদি আরব সরকার। হাজীদের প্রথম দলটি শনিবার ইন্দোনেশিয়া , মালয়শিয়া ও ভারত থেকে মদিনায় পৌঁছেছে। প্রায় দুই বছর পর হজযাত্রীদের সউদিতে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানিয়েছে দেশটি। খেজুর, ফুল ও জমজমের পানির বোতল উপহার দিয়ে তাদের স্বাগত জানানো হয়।  সউদির হজ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ আল বিজাওয়ী বলেন, মহামারির কারণে দুই বছর পর আমরা বাইরের অতিথিদের গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত । এ বছর ১০ লক্ষ মুসলিম হজে অংশ নেবেন।  আর এক মাস পরেই হজ শুরু হবে। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে মক্কা-মদিনার আকাশ-বাতাস। এই এক মাস ধরে বিশ্বের সাড়ে আট লক্ষ মানুষ সেখানে যাবেন। বাকি দেড় লক্ষ হাজি সউদি আরবের। যারা হজে যাচ্ছেন, তাদের জন্য দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পিসিআর টেস্টের ফলাফল নেগেটিভ আসতে হবে। সউদি সরকার জানিয়েছে, স্বাস্থ্যসহ বিভিন্ন পরিষেবা সুষ্ঠু ভাবে দিতে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এদিন কেরলের কোচি থেকে ৩৭৭ জন হজযাত্রী নিয়ে ভারতের প্রথম হজ উড়ান মদিনা গিয়েছে। কোচি বিমানব¨রে উপস্থিত ছিলেন কেরলের ওয়াকফ ও হজ বিষয়ক মন্ত্রী ভি আবদুর রহমান, কেন্দ্রীয় হজ কমিটির চেয়ারম্যান আবদুল্লা কুট্টি প্রমুখ।

আরও পড়ুন: চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

২০১৯ সালে সউদিতে হজ করতে গিয়েছিল ২৫ লক্ষ মুসলমান। কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে কঠোর বিধিনিষেধ মেনে মাত্র ১০০০ জন সউদি নাগরিক হজের অনুমতি পান। গত বছর এই সংখ্যা ছিল ৬০ হাজার। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হল হজ। আর্থিক ভাবে সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে একবার হলেও হজ পালন করা ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য। ধর্মীয় সমাবেশ হিসেবে হজই বিশ্বের বৃহত্তম সমাবেশ।

সর্বধিক পাঠিত

নরেন্দ্র মোদি যাচ্ছেন না, তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা মহামারির পর প্রথমবার সউদিতে বিদেশি হজযাত্রীরা

আপডেট : ৫ জুন ২০২২, রবিবার