পুবের কলম ওয়েব ডেস্ক : বছরের শেষ দিকে ময়দানে শোকের ছায়া। প্রয়াত হলেন ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের দলের সদস্য প্রবীর মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার ভোরে সল্টলেকের নিজস্ব বাসভবনে প্রয়াত হলেন প্রাক্তন এই লেফট ব্যাক। প্রবীরের প্রতি শ্রদ্ধা জানাতে এ দিন লাল - হলুদে ক্লাব পতাকা অর্ধনমিত রাখা হয়।
আরও পড়ুন:
ফুটবল ভক্তদের এখনোও মনে আছে ১৯৭২ - ৭৩ সালে ইস্টবেঙ্গলের হয়ে প্রবীরের দুরন্ত পারফরম্যান্স। ১৯৭২ সালে কলকাতা লিগ, আই এফ এ শিল্ড, রোভার্স কাপ, ডুরান্ড কাপ, বরদলুই ট্রফি সবই জিতেছিল লাল হলুদ ব্রিগেড। সেবারই প্রথম ত্রিমুকুট জয়ের স্বাদ পেয়েছিল ইস্টবেঙ্গল। পরের বছরেও লিগ, শিল্ড, ডি সিএম, রোভার্স জিতেছিল ইস্টবেঙ্গল। দুটি মরশুমেই প্রবীর ছিলেন দলের অন্যতম সদস্য।