১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেঞ্জেমার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক নিয়ে মিথ্যে অভিযোগ ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর

পুবের কলম প্রতিবেদক : ফিলিস্তিনের ওপর ইসরাইলি সেনার ধারাবাহিক অমানবিক আক্রমণের বিরুদ্ধে আওয়াজ তুলে কদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে ছিলেন ফরাসি ফুটবল তারকা করিম বেঞ্জেমা। গাজায় নিরীহ মানুষগুলির ওপর ইসরাইলি সেনার ধারাবাহিক বোমাবর্ষণের প্রতিবাদ জানানোয় এবার সেই বেঞ্জেমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ফ্রান্সেরই স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। তার অভিযোগ, সউদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলা করিম বেঞ্জেমার সঙ্গে ফ্রান্সে নিষিদ্ধ থাকা সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’ এর গোপন যোগাযোগ রয়েছে। এ ব্যপারে ফ্রান্সের সেনেটর ভ্যালেরি বোয়ার বলেন, মন্ত্রীর কথা অনুযায়ী করিম বেঞ্জেমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও বেঞ্জেমার ওপর ওঠা অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন তার আইনজীবী হিউগ ভিজিয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এমন মন্তব্যের যথার্থ প্রমাণ না দিতে পারলে শীঘ্রই জেরাল্ড ডারমানিনের বিরুদ্ধে মানহানি মামলা করবেন।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলের উদ্দেশ্যে হাজার হাজার রকেট ছোড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মূলত, তার পাল্টা হিসেবে গাজা উপত্যকায় দিন-রাত একটানা বোমা ও মিসাইল ফেলে চলেছে ইসরাইলি সেনাবাহিনী। টানা বোমাবর্ষণে চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এক চিলতে ভূখণ্ড গাজা। এর ফলে গাজার বেশিরভাগ এলাকা এরইমধ্যে মাটির সঙ্গে মিশে গিয়েছে। হাজার হাজার বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শিশু থেকে শুরু করে মহিলা, বাড়ির পোষ্যরা কেউই ইসরাইলের হামলা থেকে রক্ষা পাচ্ছে না। যার ফলে সেখানে এ পর্যন্ত কমপক্ষে তিন হাজার সাতশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। একপ্রকার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা গাজা। এমনি ইসরাইলি বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না ফিলিস্তিনের হাসপাতালগুলিও। গাজার বহু মানুষ আজও খাদ্য, জল, চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছেন। মাথায় ছাদ না থাকায় অনেকেই খোলা রাস্তায় দিন কাটাচ্ছেন। সব মিলিয়ে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন গাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ।

গাজায় চরম কষ্টের মধ্যে দিনকাটানো মানুষগুলিকে সহমর্মিতা জানিয়ে কদিন আগে রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা ফুটবলার করিম বেঞ্জেমা ‘এক্স’প্ল্যাটফর্মে নিজের মতামত তুলে ধরেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার সব প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা প্রতিনিয়ত বোমা হামলার শিকার হচ্ছেন। মহিলা থেকে শিশু কেউই সেই হামলা থেকে রেহাই পাচ্ছে না।’ বেঞ্জেমার এমন মন্তব্যে তার ওপর দারুণ চোটে যান ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। এক সাক্ষাৎকারে বেঞ্জেমার ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বেঞ্জেমার গোপন যোগসূত্র রয়েছে’। মুসলিম ব্রাদারহুড মূলত ইসলামপন্থী একটি সংগঠন। যার উৎপত্তিস্থল মিশরে। যে সংগঠনকে ফ্রান্স জঙ্গি হিসেবে দেখে। ডারমানিনের এমন ভিত্তিহীন অভিযোগ উড়িয়ে দিয়ে বেঞ্জেমার আইনজীবী ভিজিয়ার এক বিবৃতিতে বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা। করিম বেঞ্জেমার কখনোই ওই সংগঠনের সঙ্গে সামান্যতম সম্পর্কও ছিল না। বেঞ্জেমা গাজার মানুষদের শুধু সমবেদনা জানিয়েছেন। গাজায় যেটা হচ্ছে সেটাকে কিন্তু অনেকেই যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন।’ উল্লেখ্য, ফ্রান্সের জার্সিতে ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত খেলে আলজেরিয়ান বংশোদ্ভূত বেঞ্জেমা ৯৭ ম্যাচ খেলে ৩৭টি গোল করেছেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেঞ্জেমার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক নিয়ে মিথ্যে অভিযোগ ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার