১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশিদের সেনায় সুযোগ জার্মানির!

পুবের কলম,ওয়েবডেস্ক: বিদেশি নাগরিকদের দেশের সামরিক বাহিনীতে নেওয়ার পরিকল্পনা করছে জার্মানি। সম্প্রতি জার্মানির প্রধান বিরোধী দলের নেতা দেশের প্রতিরক্ষামন্ত্রীর এক প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। প্রস্তাবে প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদের নেওয়ার কথা বলেছিলেন। খ্রিস্টান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা ফ্রেডরিক মের্জ জানান, এ প্রস্তাবটি নিয়ে ভবিষ্যতে আলোচনা করতে চান তিনি। তাঁর মতে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির মধ্যে সেনাবাহিনীতে সৈন্যদের অভাব এই উপায়ে কমানো যেতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মের্জ বলেন, ‘আমি এ নিয়ে উন্মুক্ত অবস্থানে আছি।’ তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জার্মানির সেনাবাহিনীতে (বুন্দেসওয়ের) চাকরি দেওয়ার পক্ষে তিনি। গত সপ্তাহে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস অভিবাসী ও বিদেশি নাগরিকদের সেনাবাহিনীতে চাকরির পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ইউরোপে এই কাজ করা আমরাই প্রথম নয়। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা কয়েক প্রজন্ম ধরে অভিবাসী হয়েই বাস করছেন, তাদের কোনও নাগরিকত্ব নেই।’ উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সরকার দেশের সতর্ক প্রতিরক্ষা নীতি বর্জন করে ও সেনাকে আরও উন্নত করার পরিকল্পনা নেয়।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশিদের সেনায় সুযোগ জার্মানির!

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৪, শুক্রবার