১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি হামলা ঠেকাতে হামাস-হিজবুল্লাহর বৈঠক

পুবের কলম ওয়েবডেস্কঃ ইসরাইলের হুমকি ও হামলা মোকাবিলায় ও তেল আবিবের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতারা। লেবাননের রাজধানী বেইরুটে এ বিষয়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহর জনসংযোগ বিভাগ।

আরও পড়ুন: দুই মাসের আলটিমেটাম: হামাসকে অস্ত্র সমর্পণের নির্দেশ ট্রাম্পের ‘শান্তি পর্ষদের’, তীব্র অনিশ্চয়তায় গাজা

এতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ অংশ নেন। বৈঠকে ফিলিস্তিন ও লেবাননসহ আঞ্চলিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেন তারা। ইসমাইল হানিয়া ও হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ এবং হামাসের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, ‘এমন কমিশন দেখিনি’ বেরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: হামাসকে সাময়িকভাবে সশস্ত্র থাকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এছাড়া লেবাননের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল লতিফ দেরিয়ানের সঙ্গেও বৈঠক করেন ইসমাইল হানিয়া। এ সময় তারা পবিত্র বায়তুল মুকাদ্দাসের অবস্থান ও মর্যাদা পরিবর্তনে ইসরাইলের নানামুখী তৎপরতা নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে বলা হয়, ইসরাইল বিরোধী প্রতিরোধ জোরদারের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি নানা চ্যালেঞ্জ ও সুযোগ কাজে লাগানোর উপায় নিয়েও কথা বলেন হানিয়া-নাসরুল্লাহ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি হামলা ঠেকাতে হামাস-হিজবুল্লাহর বৈঠক

আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার