পুবের কলম প্রতিবেদক– পুরুলিয়া মঙ্গলবার চাঞ্চল্যকর মাওবাদী পোস্টারে ছয়লাপ পুরুলিয়ার বেড়াদা। এদিন সকালে এলাকা থেকে উদ্ধার হওয়া পোস্টারে তৃণমূল করলে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এসে পোস্টার সরিয়ে দেন। এ বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন– পোস্টারগুলি কারা মেরেছে সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন:
এদিন উদ্ধার হওয়া পোস্টারগুলিতে মূলত শাসকদল তৃণমূলকেই আক্রমণ করা হয়। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলির কোনওটাতে লেখা– ‘তৃণমূলের পতাকা যে ধরবে তার হাত দুটো কেটে বাদ দেওয়া হবে।’ কোনওটায় লেখা– ‘কিষানজির মৃত্যুর বদলা চাই।’ ‘খেলা হবে– খেলা হবে। এবার তো আমরা খেলব।
গ্রামপঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যসভা পর্যন্ত।’ ‘বর্তমান সরকারের সরকারি কর্মচারীরা যে সব দুর্নীতি করে চলেছেন তাদের বলছি– তোমাদের সময় শেষ।’ নিচে প্রেরকের স্থানে লেখা– সিপিআই মাওবাদী।’আরও পড়ুন:
উল্লেখ্য– বিধানসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই প্রায়ই মাওবাদী পোস্টার উদ্ধার হচ্ছিল পুরুলিয়া থেকে। কখন সরকারের সিদ্ধান্তে বিরোধিতায়– কখনও আবার পোস্টারে ভোট বয়কটের ডাক দিয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে– ইতিমধ্যেই পোস্টারগুলি সরিয়ে ফেলা হয়েছে। ওই পোস্টার আদৌ মাওবাদীদের দেওয়া কি না– তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।