পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি পর্যালোচনা করছে নয়াদিল্লি। বুধবার এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিন ঢাকার চিঠি প্রসঙ্গে তিনি বলেন, "বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পর্যালোচনা করা হচ্ছে।" জয়সওয়াল বলেন, আমরা অনুরোধটি (হাসিনাকে ফেরতের) পেয়েছি এবং সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আমরা বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব অংশীদারদের সঙ্গে এ বিষয়ে গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখব।আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বাংলাদেশ। গত রবিবার একথা জানিয়েছেন বাংলালদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে গত শুক্রবার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।