১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের গ্যাসক্ষেত্রে হামলার হুমকি হিজবুল্লাহর

পুবের কলম ওয়েবডেস্কঃ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের সাগরে  থাকা গ্যাসশিল্পের ওপর হামলার হুমকি দিয়েছে। ভিডিয়ো বার্তায় হিজবুল্লাহ বলেছে, ইসরাইল যদি  লেবাননের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের মীমাংসা না করে তবে ইসরাইলের গ্যাসশিল্প হামলার মুখে  পড়বে। ভিডিয়োটিতে সমুদ্রের ওপর অবস্থিত গ্যাস উৎপাদন প্ল্যাটফর্ম ও গ্যাস উৎপাদনের সঙ্গে  যুক্ত ইসরাইলি জাহাজ দেখানো হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

সমুদ্রের কারিশ অঞ্চলে লন্ডনভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান  এনার্জিনের সঙ্গে ইসরাইলের গ্যাস প্রকল্পের বিরোধিতা করছে লেবানন। এই ক্ষেত্রটি ইসরাইলের  হাইফা থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তবে কারিশ অঞ্চলকে নিজেদের বলে দাবি করে  লেবানন। হিজবুল্লাহর দাবি, অঞ্চলটি দখল করেছে ইসরাইল। এ নিয়ে ইসরাইলকে সতর্ক করে  হিজবুল্লাহর মহাসচিব বলেন, সমুদ্রসীমায় বিরোধের ক্ষেত্রে সময় নিয়ে খেলা করা ঠিক নয়।’

আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২

আরও পড়ুন: উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, বিজেপি-আরজেডির বাগ্‌যুদ্ধে উত্তপ্ত বিহার

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন আগেই সতর্ক করে বলেছিলেন,, সমুদ্রসীমা বিরোধের মীমাংসা না করে বিরোধপূর্ণ সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধানকে উসকানি ও আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখা হবে। তবে ইসরাইল জোর দিয়ে বলছে, কারিশ ব্লক পুরোপুরি ইসরাইলের একচেটিয়া অর্থনৈতিক  অঞ্চলে অবস্থিত।

রাষ্ট্রসংঘ দ্বারা স্বীকৃত এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এটি বিরোধের বিষয়  নয়। সমুদ্রসীমা নিয়ে এই সংকটে লেবানন ও ইসরাইলের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে  আমেরিকা। বৈইরুটে লেবাননের সঙ্গে আলোচনায় বসেছে মার্কিন প্রতিনিধিদল। এই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলকে হুমকি দেওয়া হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের গ্যাসক্ষেত্রে হামলার হুমকি হিজবুল্লাহর

আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার