https://twitter.com/ANI/status/1553935253193953280?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1553935253193953280%7Ctwgr%5E0b727389cbe8897c2e670263642e8cdbd3714a73%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Fsocially%2Findia%2Fnews%2Fpm-narendra-modi-congratulates-weightlifter-achinta-sheuli-for-winning-a-gold-medal-in-the-latest-tweet-by-ani-4023148.html
আরও পড়ুন:
https://twitter.com/MamataOfficial/status/1553948156819537922?s=20&t=j4NoeqoQ0lwCgf6_CKSLpg
আরও পড়ুন:
আইভি আদক, হাওড়াঃ একদিন বাবার সৎকারের জন্য সামান্য টাকাও ছিলনা। সেই কঠিন লড়াইয়ের হার্ডল পেরিয়েই আজ ঘরের ছেলের সোনা জয়ে হাওড়ার অচিন্ত্য শিউলির পাড়ায় যেন কার্যতই বাঁধনহারা উল্লাস। সারা দেশের পাশাপাশি আন্দুল দেউলপুরের গোটা অঞ্চলের মানুষ আজ অচিন্ত্যর জন্য গর্ব অনুভব করছেন।
আরও পড়ুন:
:ন্যাশনাল হাইওয়ে ধরে সাঁতরাগাছি হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ছড়িয়ে ধুলাগড়।
সেখান থেকে ডান দিকের টার্ন ধরে কিমি পাঁচেক গেলেই দেউলপুর। সেই গ্রামের ছেলে অচিন্ত্য শিউলি ভারোত্তোলনে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন।আরও পড়ুন:
গোটা দেশের সঙ্গে আজ উৎসবে মেতেছে হাওড়া আন্দুলের দেউলপুর। কমনওয়েলথ গেমসের কিছুদিন আগেই অচিন্ত্যর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্মিংহামে যখন ইতিহাস গড়ছেন হাওড়ার ছেলে তখন ট্যুইট করেন মোদি লেখেন, ”মা ও দাদার অবদানের কথা আমাকে বলেছিল অচিন্ত্য।” পদক জয়ের পরে অন্যান্য কোচদের সঙ্গে দাদাকেও সেই সাফল্য উৎসর্গ করেন নতুন চ্যাম্পিয়ন।
অচিন্ত্যর সাফল্যে দারুণ খুশি তাঁর পরিবার, তাঁর গ্রাম।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অচিন্ত্যের সাফল্যে ট্যুইট করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন “তাঁর সাফল্য দেশের অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করবে। এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাবে।’’
আরও পড়ুন:
মাত্র ১১ বছর বয়সে বাবাকে হারান। এতটাই নিদারুণ দারিদ্র ছিল যে বাবাকে সৎকারের টাকাও ছিলনা।
মা পূর্ণিমা এবং দাদা অচিন্ত্যর তত্বাবধানে বড় হয়ে ওঠা। দাদা অলোকও আজ খুশি ভাইয়ের সাফল্যে।আরও পড়ুন:
বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ২০২২ গেমসে পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারত্তোলনে সোনা জিতলেন দেউলপুরের অচিন্ত্য শিউলি। এই নিয়ে চলতেই কমনওয়েলথ গেমসে ভারতের পদক ৬। দ্বিতীয় স্থানে রূপো জয়ী মালয়েশিয়ার এরি ইদায়ত মুহাম্মদ। তৃতীয় স্থানে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন কানাডার ডারসিগ্নি।