১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এই সুযোগের জন্য অপেক্ষায় ছিলাম : মুহাম্মদ শামি

পুবের কলম ওয়েব ডেস্ক : ঘরের মাঠে চলতি ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে দলের জায়গা হয়নি তার। যা নিয়ে সুনীল গাভাসকর থেকে শুরু করে একাধিক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সমালোচনা সইতে হচ্ছিল অধিনায়ক রোহিত শর্মাকে।বাধ্য হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মুহাম্মদ শামিকে দলে রেখে একপ্রকার নিজের ভুল বুঝতে পারলেন রোহিত। প্রথম ম্যাচে সুযোগ পেয়েই কিউয়ি দলের গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট তুলে নিয়ে শামি বুঝিয়ে দিলেন, তার বোলিংয়ে গোলা-বারুদ এখনও ফুরিয়ে যায়নি। মূলত, তার অসাধারণ বোলিংয়ের কারণে ভারতের ঘাড়ে খুব বড় স্কোর খাড়া করতে পারেনি লিগ টপার নিউজিল্যান্ড। যার ফলে ভারত সহজে জয়ের ঠিকানায় পৌঁছে যায়।

চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই পাঁচ-পাঁচটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন বাংলার পেসার মুহাম্মদ শামি। ম্যাচের সেরার পুরস্কার নিতে যখন তিনি এগিয়ে যাচ্ছিলেন, তার চোখ-মুখ থেকে যেন অভিমান ঠিকরে বের হয়ে আসছিল।এত ভালো ছন্দে থাকার পরেও তাকে শুরুর ম্যাচগুলিতে সুযোগ দেওয়া হয়নি, যেন সেই প্রশ্ন গুলি তার চোখে ফুটে উঠছিল। আর শুধু চোখে-মুখে অভিমান ছিল না, পারফরম্যান্সেও সেই ধার লক্ষ্য করা গিয়েছে। একাই প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ব্যাটিং বিভাগের মেরুদন্ড ভেঙে দেন।

কোন জাদুতে বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন অসাধারণ পারফরম্যান্স? উত্তরে শামি বলেন, ‘এই সুযোগের জন্য অপেক্ষায় ছিলাম।প্রথম বলে উইকেট পাওয়ায় আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। তাতে কয়েকগুন আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। সেটা পরের দিকে আরও কাজে লেগেছে।’ নিউজিল্যান্ড ম্যাচে ৫ উইকেট নিয়ে একমাত্র ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে দুই বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন রোহিতের দলের নির্ভরযোগ্য পেসার মুহাম্মদ শামি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এই সুযোগের জন্য অপেক্ষায় ছিলাম : মুহাম্মদ শামি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, সোমবার