১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির ব্যাড বুকে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স

পুবের কলম প্রতিবেদক : আইসিসির খারাপ তালিকায় ঢুকে পড়ল আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, লক্ষ্ণৌয়ের একানা স্টেডিয়াম, চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপের পর ভারতের বেশ কিছু ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি। তার মধ্যে সবার প্রথমে রয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আহমদাবাদের এই স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া।

ভারতকে হারিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ওজিরা। কিন্তু ম্যাচের পর পিচ-বিশ্লেষণ করতে বসে আইসিসি জানিয়ে দিয়েছে এই পিচ মোটেও ভালো ছিল না। গড়পড়তা আখ্যা দিয়েছে আইসিসি।

শুধু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচই নয়, আইসিসির কালো তালিকায় কলকাতার ইডেন গার্ডেন্সও। ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরই প্রশ্ন উঠেছিল ইডেনের পিচ নিয়ে। এরপর দ্বিতীয় সেমিফাইনালের পর অভিযোগ উঠেছিল ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে। আইসিসি জানালো এবারের বিশ্বকাপে ইডেনের পিচও একেবারেই গড়পড়তা।

এই পিচ মোটেও বিশ্বকাপের একেবারে আদর্শ নয়। এবারের বিশ্বকাপেই প্রথমবার মাঠ পেয়েছিল লখনৌয়ের একানা স্টেডিয়াম। কিন্তু সেই স্টেডিয়ামের পিচ দেখেও সন্তুষ্ট হতে পারেনি আইসিসি। যদিও যে পিচ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল, সেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচকে একেবারে ক্লিন শীট দিয়ে দিল আইসিসি। ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খন্ডন করে দিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইসিসির ব্যাড বুকে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স

আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার