১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থানে মন্দির সংলগ্ন শৌচাগারে শিশুকে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ়

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের এক ধর্মস্থানের শৌচাগারের নারকীয় ঘটনার সাক্ষী থাকল এক তিনবছরের শিশুকন্যার। সাড়ে তিন বছরের শিশুর ওপর পাশবিক অত্যাচার চালালো এক ৬০ বছরের প্রৌঢ়। ধর্ষণের অভিযোগে ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থানের কেকড়ি জেলার ঘটনা। ধর্মীয় স্থানের শৌচালয়ে যৌন নির্যাতন চালানো হয়েছে। পরে তাঁকে বিজয়নগর শহরের কাছে দৌলতপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। গত ৯ আগস্টের ঘটনা।

জানা গেছে, ঘটনার পরে সমাজ, লোকলজ্জার ভয়ে এতদিন চুপ ছিলেন নির্যাতিতার পরিবার। ২০ আগস্ট থানায় অভিযোগ দায়ের হয় পরিবারের তরফে। তার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে কেকড়ি থানার পুলিশ।  কেকড়ির পুলিশ সুপার রাজকুমার গুপ্তা জানিয়েছেন, ৯ অগস্ট সন্ধ্যা ৮ট নাগাদ এই ঘটনা ঘটেছে। ধর্মীয় স্থানের কাছেই বাচ্চা মেয়েটি খেলছিল। সে সময় অভিযুক্ত ব্যক্তি ধর্মীয় স্থানের শৌচাগার নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। বাচ্চাটি মায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিল ৯ অগস্ট। তার মা যখন অন্যদের সঙ্গে পুজো দিতে ব্যস্ত থাকায় মন্দির প্রাঙ্গণে শিশুটি খেলা করছিল। নির্যাতিতার মা ওই দিনই ঘটনার কথা জেনেছিলেন। কিন্তু তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সে জন্য ঘটনার কথা কাউকে জানাননি তিনি। ২০ অগস্ট তাঁর স্বামী ফিরে আসেন এবং নির্যাতিতার মা গোটা ঘটনা তাঁর স্বামীকে জানান। এর পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কোনও কাজের সঙ্গে যুক্ত নয়। দিনের বেশিরভাগ সময় মন্দিরে থাকত অভিযুক্ত। কিন্তু ঘটনার পর পরই গা ঢাকা দেয় অভিযুক্ত। পরিবারের অভিযোগের পরেই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘বেলাইন’ সিপিএমে অস্বস্তি: প্রাথমিক সদস্যপদ ছাড়লেন ‘বিদ্রোহী’ প্রতীক উর রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজস্থানে মন্দির সংলগ্ন শৌচাগারে শিশুকে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ়

আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার