১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লখিমপুর কান্ডে অজয় মিশ্রের অপসারণ চেয়ে সংসদে ফের সুর চড়ালেন রাহুল

পুবের কলম ওয়েবডেস্কঃলখিমপুর খেরি ইস্যুতে ফের সরগরম সংসদ। যোগী সরকারের বিশেষ তদন্তকারী দল বা সিটের রিপোর্টের ভিত্তিতে বরখাস্ত করা হোক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে। এইদিন লখিমপুর ইস্যুতে মুলতুবি প্রস্তাব দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।

লখিমপুর ইস্যুতে যে সংসদের উভয় কক্ষ উত্তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল আগেই।

আরও পড়ুন: ‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

এইদিন রাহুল দাবি করেন,”উত্তরপ্রদেশ পুলিশের সিটের তদন্তে স্পষ্ট লখিমপুরের গণহত্যা পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটা একটা ষড়যন্ত্র। সিটই সব অভিযুক্তের বিরুদ্ধে মামলা বদলানোর পরামর্শ দিয়েছে।”

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

এইদিন রাহুল আরও বলেন অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থেই বরখাস্ত করা হোক অজয় মিশ্রকে।

আরও পড়ুন: “চুপ থেকে মহান জাতি গঠন সম্ভব নয়”, দেশবাসীকে বার্তা রাহুল গান্ধীর

তবে রাহুলের দাবি মেনে  মুলতুবি প্রস্থাব গৃহীত না হওয়ায় সংসদের উভয় কক্ষেই এইদিন বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় সংসদের উভয়কক্ষের অধিবেশন।

উত্তরপ্রদেশের ভোটের মুখে লখিমপুর খেরির ঘটনা বিজেপিকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে। মঙ্গলবারই বিশেষ তদন্তকারী দল বা  সিটের রিপোর্টে দাবি করা হয়েছিল, লখিমপুরে কৃষক মৃত্যুর মর্মান্তিক ঘটনা পূর্বপরিকল্পিত। সেই তদন্ত রিপোর্টকে হাতিয়ার করেই সুর চড়াচ্ছেন রাহুল। তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন,”অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্তফা দিতেই হবে। এবারের শীতকালীন অধিবেশনে লখিমপুর খেরি ইস্যুতেই সংসদে ঝড় তুলছেন বিরোধিরা।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজান: আজ প্রথম তারাবি, আগামীকাল থেকে শুরু রোজা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লখিমপুর কান্ডে অজয় মিশ্রের অপসারণ চেয়ে সংসদে ফের সুর চড়ালেন রাহুল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার