০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে অত্যাধুনিক গ্রন্থাগারের উদ্বোধন

হাইলাইটসঃ আমাদের পূর্বপুরুষরা বলেছেন, অস্ত্রে জয় করা দেশকে কলম দিয়ে ধরে রাখতে হবে। যে জাতি বই ও গ্রন্থাগারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে, তাদের টিকে থাকা অসম্ভব- এরদোগান

আরও পড়ুন: ইরান নিয়ে যুদ্ধের হুমকি: সংযমের আহ্বান তুরস্কের, কূটনীতিতেই সমাধানের পরামর্শ

পুবের কলম ওয়েব ডেস্কঃ তুরস্কের ইস্তান্বুলে জ্ঞানপিপাসুদের জন্য  খুলে গেল দেশটির সবচেয়ে বড় লাইব্রেরি বা গ্রন্থাগার। ইস্তান্বুলের মেদেনিয়েট বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক গ্রন্থাগারটি উদ্বোধন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোগান। ৭ তলা বিশিষ্ট ২৮ হাজার স্কোয়ার ফিটের দৃষ্টিনন্দন এ গ্রন্থাগারে রয়েছে ১০ লক্ষ বই ও ৩ হাজার আসন। এই গ্রন্থাগারের অভ্যন্তরীণ নকশা ও সাজসজ্জা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। গ্রন্থাগারে রয়েছে লকারের সুবিধা। আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

বিশাল ভবনে রয়েছে মসজিদ ও কনফারেন্স হল। রয়েছে পড়ার ফাঁকে বিশ্রাম নেওয়ার সুযোগ।  আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত এই গ্রন্থাগার নির্মাণে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। উদ্বোধনে এসে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা বলেছেন অস্ত্রে জয় করা দেশকে কলম দিয়ে ধরে রাখতে হবে। যে জাতি বই ও গ্রন্থাগারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে, তাদের টিকে থাকা অসম্ভব।

জাতি হিসেবে আমরা যদি সভ্যতার প্রতি কোনও অবদান রাখতে চাই, আমাদের সভ্যতাকে পুনরুজ্জীবিত করার প্রতি যদি ভালোবাসা থাকে, গ্রন্থাগার ছাড়া আমরা তা করতে  পারব না।’ এরদোগান আরও বলেন, ‘অল্প সময়ের মধ্যে ৫৭ হাজারেরও বেশি বিদ্যালয়কে আমরা গ্রন্থাগারের আওতায় নিয়ে এসেছি। বই সংখ্যা তিন গুণ বাড়িয়ে ৭ কোটি করেছি। এ বছরের শেষ নাগাদ এই সংখ্যা ১০ কোটিতে নিয়ে যেতে পারব বলে আশা করছি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে অত্যাধুনিক গ্রন্থাগারের উদ্বোধন

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার