পুবের কলম ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহ নিয়ে শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, মৌলিক ভাবে ভারত-পাক সংঘাত আমাদের মাথা ঘামানোর বিষয় নয়।
তাই আমরা যুদ্ধে জড়াতে পারব না। ওই দুই দেশকে নিয়ন্ত্রণও করতে পারি না আমরা। বড়জোর উত্তেজনা প্রশমনের আবেদন জানাতে পারি।আরও পড়ুন:
এক বিবৃতিতে অ্যামনেস্টিও বলেছে, উভয় দেশকেই সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত হয় এবং প্রাণহানি ও কষ্ট যতটা সম্ভব কমিয়ে আনা যায়।
সংঘর্ষের প্রেক্ষিতে সংস্থাটি আরও সতর্ক করে জানায়, যখন দুই দেশের বাহিনী সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে, তখন আরও বেসামরিক প্রাণ হারানোর মতো নিরর্থক ক্ষয়ক্ষতি দিয়ে নিরাপত্তা কিংবা ন্যায়বিচার কোনোটিই অর্জিত হবে না।
আরও পড়ুন:
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে এবং সংঘর্ষে জড়িত সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: