০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রনের আতঙ্ক সরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন কোহলিরা

পুবের কলম ওয়েবডেস্ক : ওমিক্রনের কারণে ভারতীয় দলের হঠাৎ দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।করোনার এই নতুন ভ্যারিয়েন্টের কারণে বাতিল হয়ে যাওয়ার মুখে ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা সফর। যদিও সেই আশঙ্কাকে পাশে সরিয়ে বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে বিসিসিআই।

এই সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং চারটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ভারতের। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। এর আগে দক্ষিণ আফ্রিকা সরকারের তরফ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছিল, কোহলিদের সুরক্ষা দিতে তারা সব ধরনের ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: ইরান যুদ্ধের আবহে রাশিয়ার তেল কিনতে ভারতকে ৩০ দিনের অনুমতি দিল আমেরিকা

ভারতীয় ক্রিকেটারদের জন্য সুরক্ষিত জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করবে তারা। এতে  ভারতীয় দলের ক্রিকেটারদের আগামী ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা। এর মাঝে হঠাৎ ওমিক্রনের আঁতুড়ঘড় হিসেবে দক্ষিণ আফ্রিকার নাম উঠে আসায় কোহলিদের সেখানে যাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। যদিও এখন সে অনিশ্চয়তার কালো মেঘ সরে গিয়েছে। এ সংক্রান্ত এদিন কলকাতায় একটি জরুরি বৈঠক আয়োজন করে বিসিসিআই। সেখানে বোর্ড সচিব জয় শাহ কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরের গ্রিন সিগনাল দিয়েছেন।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ
সর্বধিক পাঠিত

কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার: বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমিক্রনের আতঙ্ক সরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন কোহলিরা

আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার