পুবের কলম,ওয়েবডেস্ক:  প্যানিক অ্যাটাক এসেছিল। সাংঘাতিক ভয় পেয়েছিলাম। শরীর কাঁপছিল ।  ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীর সপাটে চড় মারার ঘটনায় মুখ খুললেন আক্রান্ত যাত্রী হোসেন আহমেদ মজুমদার।

এক সাক্ষাৎকারে হোসেন জানান, ‘ রাত দুটোই বিমানে উঠি আমি। সাধারণত মুম্বই থেকে কলকাতায় ফিরছিলাম। তবে আচমকা ভীষণ ভয় পেতে শুরু কর।

শুধু তাই নয়, ভীষণভাবে শরীর কাঁপছিল। আমি একজন যাত্রীর পাশে বসেছিলাম। তাঁর নাম হাফিজুল রহমান। তিনি সালাম দিলে আমি বুঝতে পারি উনিও মুসলিম। তবে আমার কাঁপাকাপি দেখে উনি আমাকে চড় মারেন। তাতে আরও ঘাবড়ে যাই আমি।