জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই পুরো ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরে দেশজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলন ক্রমেই সহিংস রূপ নেওয়ায় এই পদক্ষেপ করেছে ইরানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানায়, ইরানের সর্বত্র ইন্টারনেট ব্ল্যাকআউট লক্ষ্য করা যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করার আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নানা ধরনের ডিজিটাল সেন্সরশিপ আরোপ করা হয়েছিল।
সংকটময় সময়ে এমন পদক্ষেপ সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে গুরুতরভাবে ব্যাহত করছে বলেও মন্তব্য করেছে নেটব্লকস। এএফপি’র তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও ক্রমশ বাড়ছে বলে খবর। অস্থির পরিস্থিতি সামাল দিতে সরকারের শীর্ষ মহল থেকে ভিন্ন ভিন্ন বার্তা মিলছে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ দমনে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আন্দোলনকারীদের কঠোরভাবে দমন করার পক্ষে সওয়াল করেছেন। প্রধান বিচারপতি আবার বিক্ষোভের নেপথ্যে বিদেশি শক্তির হাত থাকার অভিযোগ তুলেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি রিয়ালের বড় ধরনের দরপতন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।বিক্ষোভের জেরে পুরো ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৬, ০২:২৯
আরও খবর
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা