পুবের কলম, ওয়েবডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত একটি ফিলিস্তিনি স্কুল গুঁড়িয়ে দিয়েছে যায়নবাদী সেনা। রবিবারের এই ঘটনায় ইসরাইলের নিন্দায় সরব হয়েছে বিশ্বের বহু দেশ। ইসরাইলি সেনাবাহিনীর বিশেষ দল সিওজিএটি এক বিবৃতিতে জানায়, গুঁড়িয়ে দেওয়া স্কুল ভবনটি বেথলেহেম থেকে মাত্র দুই কিলোমিটার দুরে অবস্থিত। আরও বলা হয়, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং তাই নিরাপত্তা ঝুঁকির কারণে স্কুলটি ধ্বংস করা হয়েছে। সিওজিএটি দাবি করেছে, ইসরাইলি আদালতের নির্দেশেই ভবনটি ভেঙে ফেলা হয়েছে।
তারা আরও জানায়, স্কুল ভবনের মালিক ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে সংলাপের একাধিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছিলেন। এদিকে, স্কুল ভবন গুঁড়িয়ে দেওয়ার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনে থাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল বলেছে, স্কুলটি ধ্বংস করায় তারা ‘আতঙ্কিত’ এবং এ কাজ ৬০ ফিলিস্তিনি শিশুর জীবনকে প্রভাবিত করবে। ইইউ প্রতিনিধিদল আরও বলেছে, ভবন গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ এবং এ ঘটনা ‘কেবল ফিলিস্তিনি জনগণের দুর্ভোগই বাড়াবে এবং এরই মধ্যে বিদ্যমান একটি উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে।’ প্রত্যক্ষদর্শী ছাড়াও স্কুল শিক্ষার্থীরা জানিয়েছেন, ভবনটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং সেখানে স্কুলের কোনও চিহ্ন নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, ইহুদি সেনা ভবনের সব সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে গেছে।ফিলিস্তিনি স্কুল গুঁড়িয়ে দিল ইসরাইলি সেনা
ইমামা খাতুন
প্রকাশিত:
৮ মে ২০২৩, ১৪:৩৪
আরও খবর
সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল
Israel's Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার
আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং
Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা
J&K Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৩৮, শোকপ্রকাশ মোদির
J&K Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৩৮, শোকপ্রকাশ মোদির
ফিলিস্তিনিদের নয়, বরং ইসরাইলিদের উচিত গ্রিনল্যান্ডে পাঠানো, হুংকার ইরানের
ফিলিস্তিনিদের নয়, বরং ইসরাইলিদের উচিত গ্রিনল্যান্ডে পাঠানো, হুংকার ইরানের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ