ওবাইদুল্লা লস্কর ,মগরা, মগরা থানার মাগুরপুকুর এলাকায় জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম মোল্লা কে  সোমবার ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে তোলে  মগরা থানার পুলিশ ।

অভিযুক্তের বিরুদ্ধে খুন  ছাড়া একাধিক ধারায়  মামলা রুজু করেছে মগরাহাট থানা পুলিশ।  মগরাহাট জোড়াখুন কান্ডে  রবিবারেই টালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত জানে আলমকে। এরপর এই গ্রেফতারির বিষয় বিস্তারিত জানিয়ে সাংবাদিক সন্মেলন করেন ডায়মন্ডহারবারের এসডিপিও। আজ সোমবার কোর্টে পেশ করা হল এই জানে আলমকে।

দক্ষিণ ২৪  পরগনা জেলার মগরাহাট ২ নম্বর ব্লকের মাগুরপুকুর এলাকায় শনিবার  জোড়া খুনের পর থমেথমে গোটা এলাকা।    ওই দুই যুবকের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে  পুলিশ।  পুনরায় যাতে কোন গন্ডগোল না ছড়ায় এলাকায় চলছে পুলিশি  টহলদারী। ওই নিহত  দুই যুবকের বাড়ি যান  জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল, মগরাহাটের বিধায়ক নমিতা সাহা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে, গলা কেটে খুন করা হয় সিভিক ভলেন্টিয়ার বরুণ চক্রবর্তী ও তার বন্ধু মলয় আদককে।