উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগরের মোয়া তৈরীর কাজে হাত লাগিয়ে স্বনির্ভর হচ্ছে জয়নগর বহড়ুর গৃহবধূরা। জয়নগরের মোয়ার খ্যাতি এখন বিশ্বজুড়ে।জিআই তকমা পাওয়ার পর কদর আরও বেড়েছে।শীত শুরু হতেই মোয়া বানানো শুরু হয়েছে জয়নগর ও বহডুতে। মোয়া বানাতে দক্ষ অনেক গৃহবধূ। তাঁদের মোয়া তৈরির কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা।এর ফলে এই এলাকার মহিলারা স্বনির্ভর হচ্ছেন।
রোজগার বাড়ছে তাঁদের।এখন নিজেদের সংসার সামলে সকালবেলা মোয়ার দোকানে যাচ্ছেন এই এলাকার গৃহবধূরা। তাঁদের বয়স ৩৫ থেকে ৬৫ বছর। বহডু ও জয়নগর এলাকার বাসিন্দা তারা।বহড়ুর অভিজ্ঞ মোয়া ব্যবসায়ী গণেশ দাস,রঞ্জিত ঘোষ বলেন, পুরুষদের তুলনায় মোয়ার পাক মহিলারা ভাল দিতে পারেন। দ্রুত তৈরি করতে পারেন।ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোয়ার সিজন। পরিণীতা দাস নামে এক গৃহবধূ বলেন, এ সময় আমাদের কিছু বাড়তি আয় হয়।পুরুষরা প্যাকেজিংয়ের কাজ করেন। আমরা মোয়া তৈরি করি।একটি কড়াতে প্রায় ১৬-১৭ কিলো কনকচূড় ধানের খই ও মুড়কি থাকে। তাতে নানা উপাদান দিয়ে মোয়া তৈরি হয়।প্রতি প্যাকে ৪০ টাকা করে দেওয়া হয় আমাদের। যে পরিমাণ তৈরি করতে পারি সেই অনুযায়ী টাকা পাই আমরা।আর এক গৃহবধূ শ্যামলী মিস্ত্রি বলেন, সকাল আটটার পর কাজ শুরু করি আমরা। চলে দুপুর ১ পর্যন্ত। এই কাজ করে নিজেদের আয়বাড়াতে পারছি।আরতি দাস বলেন,এই কাজ করায় সংসারে উপকার হচ্ছে। ঘরের কাজ সেরে চলে আসতে হয় দোকানে। স্বাস্থ্যসম্মত বিধি মেনে মাথায় ক্যাপ বেঁধে আমরা কাজ করি। এ প্রসঙ্গে আরও এক গৃহবধূ জানান,এই কাজ করে ছেলে মেয়ের পড়াশোনার খরচ জুগিয়েছি। আগে মজুরি কম ছিল। এখন মোয়ার বাজার ভাল হওয়ায় আমাদের মজুরিও বাড়িয়েছেন ব্যবসায়ীরা।আর এই জয়নগরের মোয়ার হাত ধরে স্বনির্ভর হচ্ছে জয়নগর বহড়ুর গৃহবধূরা।জয়নগরের মোয়া তৈরী করে স্বনির্ভর হচ্ছে জয়নগর বহড়ুর গৃহবধূরা
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪
আরও খবর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর