০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাজার হাজার বেকার যুবক চিঠি পাঠাচ্ছেন যোগীকে

  • মিতা রয়
  • আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
  • 42

পুবের কলম ডেস্ক :  বেকারত্বের জ্বালায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হাজার হাজার চিঠি পোস্ট করা হচ্ছে৷ পাঠাচ্ছেন বেকার শিক্ষিত যুবকরা৷ রাজ্যজুড়ে স্কুলে ১,৩৭,৫০০ টি সহকারী শিক্ষকের শূন্যপদ অবিলম্বে পূরণ করার জন্য অনুরোধ করছেন তারা। চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের কেউ কেউ রক্ত দিয়েও চিঠি লিখেছেন। এই বছরের জুলাই থেকে এই প্রার্থীরা রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ এনে লখনউতে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি) অফিসে বিক্ষোভ করছেন। তারা দাবি করছেন, সরকার প্রান্তিক সম্প্রদায়ের প্রার্থীদের উপেক্ষা করে উচ্চবর্ণের প্রার্থীদের সমর্থন করে চাকরিতে ঢুকিয়ে দিচ্ছে৷

২১ অক্টোবর আন্দোলনকারী প্রার্থীদের পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে এবং ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ এ পর্যন্ত ৬১ জন প্রার্থীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছে চিঠিও লিখেছেন যে চাকরি না পেলে আত্মহত্যা করে তাদের জীবন শেষ করাই তাদের জন্য একমাত্র বিকল্প। বিজেপি ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল চাকরি এবং রাজ্যে আরও ভাল আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে৷ যোগী সরকার সেসব পালন করেনি৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব তাদের পক্ষে টুইট করে যুবকদের দাবিকে সমর্থন করেছেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাজার হাজার বেকার যুবক চিঠি পাঠাচ্ছেন যোগীকে

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার