২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে কাটল জটিলতা, হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে কাটল জটিলতা,

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশের উপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শুক্রবার প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। ফলে রাজ্যের জয়েন্টের ফলপ্রকাশের জটিলতা কাটল।

শুধু জয়েন্ট নয়, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে সাধারণ ডিগ্রি কোর্সেও ভর্তির জটিলতা কাটল বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। রাজ্যের ৪৬০টি কলেজ এবং ১৭টি বিশ্ববিদ্যালয়ে সাধারণ ডিগ্রি কোর্সে ৯, ৪৮, ৭৩৭ টি আসন রয়েছে। সেখানে ভর্তির জন্য বহু আবেদন জমা পড়েছে। পাশাপাশি প্রেসিডেন্সিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষাও নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সূত্রের খবর, আইনি জটিলতা কাটায় শুক্রবারই জয়েন্টের ফলাফল এবং কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির মেধাতালিকা প্রকাশিত হতে পারে।

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: Supreme Court on VC Appointment: ১২ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সায় ললিত কমিটির
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে কাটল জটিলতা, হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার