১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক সৌম্য বিশ্বনাথনের খুনিদের জামিন

পুবের কলম ওয়েব ডেস্ক: মাত্র ২ মাস আগে বিশেষ আদালতের পক্ষ থেকে যাবজ্জীবন সাজা শোনানো হয়েছিল, সাংবাদিক সৌম্য বিশ্বনাথনের ৪ অপরাধীকে। এবার ২ মাসের মধ্যেই সোমবার আবার তাদেরকে জামিন দিয়ে দিল দিল্লি হাইকোর্ট। জামিনের জন্যে আবেদন করেছিল সৌম্যর খুনীরা। সেই আবেদন গ্রহণ করা হল। আদালতের যুক্তি, ইতিমধ্যেই ১৪ বছর জেলবন্দী থেকেছে অপরাধীরা।

২০০৮ সালে দক্ষিণ দিল্লির নেলসন ম্যান্ডেলা মার্গে খুন হয় সৌম্য। সেই সময় থেকে একটানা সুবিচারের লক্ষ্যে লড়াই করছিলেন সৌম্যর মা। বিশেষ আদালত অপরাধীদের যাবজ্জীবনের সাজা শোনালে খানিকটা স্বস্তি পেয়েছিলেন সাংবাদিক সৌম্যর মা। কিন্তু আবারও জামিন পেল খুনীরা।

আরও পড়ুন: মসজিদ-দরগা নিয়ে বারবার জনস্বার্থ মামলা: ‘সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’-কে কড়া ধমক দিল্লি হাইকোর্টের

আরও পড়ুন: লোকপালের নির্দেশকে ‘ভুল’ বলল হাইকোর্ট, বড় আইনি স্বস্তি মহুয়ার
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাংবাদিক সৌম্য বিশ্বনাথনের খুনিদের জামিন

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার