১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিত্রাং দুর্যোগ, দমকা হাওয়ায় ভেঙে পড়ল কোচবিহারে ‘বুর্জ খলিফা’র আদলে তৈরি কালীপুজো মণ্ডপ

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা:  সিত্রাং ঘনঘটায় ইতিমধ্যেই ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে রাজ্যে। আর সেইসঙ্গে চলছে হালকা বৃষ্টি।

দমকা হাওয়ার দাপটে সোমবার ভেঙে পড়ল কোচবিহারের কালীপুজোর একটি মণ্ডপ। এদিন কোচবিহারের দিনহাটায় আচমকা এই মণ্ডপ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ক্ষয়-ক্ষতির খবর সেভাবে পাওয়া যায়নি। দিনহাটার সীমান্তগ্রাম মহাকালহাট এলাকায় বিগত কয়েকবছর ধরে কালীপুজো করে আসছে একটি ক্লাব। পুজো ২৫ বছরে পদাপর্ণ করল। এবার এই কালীপুজোর মণ্ডপ  তৈরি করা হয়েছিল বুর্জ খলিফার আদলে।

আরও পড়ুন: রামনবমীতে বুর্জ খালিফায় শ্রীরামের ছবি প্রদর্শিত হয়নি

সিত্রাং দাপটে সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ ও সেইসঙ্গে চলছে হালকা বৃষ্টি। দুপুরবেলা দমকা হাওয়ায় বুর্জ  খলিফার আদলে গড়া ওই পুজো মণ্ডপটি আচমকাই ভেঙে পড়ে।

আরও পড়ুন: রাজ্যজুড়ে স্কুলগুলিতে শুরু হবে ‘শিশু সংসদ’, কালীপুজোর পরেই পৌঁছে যাবে সেই নির্দেশিকা

ক্লাব সূত্রে খবর, সাত লক্ষ টাকা দিয়ে তৈরি করা হয়েছিল ওই পুজো মণ্ডপ।

আরও পড়ুন: বাজি নিয়ন্ত্রণে কালীপুজোয় কলকাতায় মোতায়েন সাড়ে চার হাজার পুলিশ

ঘটনায় মন খারাপ ক্লাব সদস্যদের। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঘটনা ঘটেছে। এখানে তাদের কিছু করার নেই। তবে যাতে মণ্ডপটিকে আবার পুনরায় মেরামত করে আগের রূপ দেওয়া যায় তার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে এই দমকা হাওয়ার জেরে ব্যারাকপুরের সদরবাজার অঞ্চলেও পুজো কমিটির আলোর তোরণ ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়ে যায় একটি অটো  এবং একটি স্কুটিও। সদরবাজার আঞ্চলে বেশ কয়েকটি কালীপুজো হয়। সে জন্য  রাস্তার উপরেই তৈরি করা হয় ওই আলোর তোরণ।

সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিত্রাং দুর্যোগ, দমকা হাওয়ায় ভেঙে পড়ল কোচবিহারে ‘বুর্জ খলিফা’র আদলে তৈরি কালীপুজো মণ্ডপ

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার