পুবের কলম, ওয়েবডেস্ক: পদত্যাগ করলেন কর্ণাটকের চারবারের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। সোমবার রাজ্যের গভর্ণর থাওয়ার চাঁদ গেহলটের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এদিন বি এস ইয়েদুরাপ্পার পদত্যাগ পত্র গ্রহণ করেন রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। তবে নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত তাঁকে কাজ চালিয়ে যেতে হবে।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা বি এস ইয়েদুরাপ্পা।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। পরে তাকে কারাগারে যেতে হয়। কর্ণাটকের রাজনীতিতে বিজেপিকে প্রাসঙ্গিক করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বি এস ইয়েদুরাপ্পা।