০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের

পুবের কলম, ওয়েবডেস্কঃ রামপুরহাটের বগটুই কাণ্ডে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হল মূল অভিযুক্ত লালন শেখের।  সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে তার। দীর্ঘদিন ধরেই অধরা ছিল লালন শেখ। পরে ডিসেম্বরের মাঝখানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে সিবিআই হেফাজতে ছিল লালন শেখ।

সোমবার সেই সিবিআই ক্যাম্পেই মৃত্যু হল  লালন শেখের। কী ভাবে মৃত্যু হল,  তা এখনও স্পষ্ট নয়। তবে ভাদু শেখ ঘনিষ্ঠ লালনের মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে সিবিআইয়ের দাবি, আত্মহত্যা করেছে লালন শেখ।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

চলতি বছরের ২১ মার্চ রামপুরহাটে বগটুই কাণ্ড ঘটে। উপ প্রধান ভাদু শেখের মৃত্যুর পর রাতে বেশ  কয়েকটি বাড়িতে পরপর অগ্নিসংযোগ করা হয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১০ জনের। ওই ঘটনায় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করা গেলেও লালন শেখের কোনও খোঁজ ছিল না গত ৯ মাস ধরে।

আরও পড়ুন: ইন্দোরে বিষ জল পানে আরও ৩ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা দাঁড়াল ২৮

গত ৩ ডিসেম্বর সিবিআইয়ের হাতে ধরা পড়ে বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ। বীরভূম লাগোয়া  ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ঘটনার ৮ মাস পরে গ্রেফতার করা হয়েছিল তাকে। ৪ ডিসেম্বর লালন শেখকে ৬ দিন ও ১০ ডিসেম্বর ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

অগ্নিকাণ্ডের ঘটনা লালনের নেতৃত্বে ঘটেছিল বলেই অভিযোগ ছিল স্থানীয় গ্রামবাসীদের। বগটুই হত্যাকাণ্ডের সেই মূল অভিযুক্তের এমন আচমকা মৃত্যুতে  উঠেছে প্রশ্ন।

মৃত লালনের দিদির অভিযোগ, ভাইকে খুন করেছে সিবিআই।

সর্বধিক পাঠিত

ছাব্বিশের বিধানসভা নির্বাচন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্তাদের বদলি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার