উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে ফের SIR ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, SIR-এর নামে বাংলায় মানুষের সঙ্গে গুরুতর অনিয়ম ও অমানবিক আচরণ করা হচ্ছে।তিনি এদিন বলেন, “জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে।
বয়োজ্যেষ্ঠদের নাকে নল দিয়ে টেনে আনা হচ্ছে। আপনারা নিজেরা খতিয়ে দেখুন। আমাকে ভালবাসতে হবে না, মানুষকে ভালবাসুন।” এদিন নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির আইটি সেলকেও সরাসরি নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশন সম্পূর্ণ ভুল পথে কাজ করছে। তাঁর কথায়, “SIR নিয়ে কমিশন ভুলভাল কাজ করছে।”পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশনের একটি অ্যাপ তৈরি করানো হয়েছে। এই অ্যাপকে তিনি ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলে উল্লেখ করেন।তিনি বলেন, “জীবিতদের মৃত দেখানো হচ্ছে, বয়স্ক মানুষদের নাকে নল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপির আইটি সেল দিয়ে যে অ্যাপ বানানো হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি।” এদিন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়েও বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “মেলার জন্য পর্যাপ্ত বেড, হাসপাতাল, চিকিৎসক ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে।” পাশাপাশি যানবাহনের পর্যাপ্ত বন্দোবস্তের কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, “মেলার জন্য পর্যাপ্ত বাস থাকবে। একটি সিঙ্গেল টিকিটেই যাত্রীরা বাসে যাতায়াত করতে পারবেন।”এসআইআর নিয়ে ফের তোপ মমতার, নিশানায় নির্বাচন কমিশন ও বিজেপির আইটি সেল
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৬:০২
আরও খবর
একুশের মঞ্চে অপমানের জেরে ফেসবুকে ক্ষোভপ্রকাশ কল্যাণের, প্রকাশ্যে কালীঘাট তৃণমূলের কোন্দল
শহিদ স্মরণের মঞ্চে মমতার ছবি রেখেই জোড়া আক্রমণ, একুশে জুলাইয়ে ধর্মতলায় অভিনব উদ্যোগ কংগ্রেসের
একুশে জুলাই মামলায় আদালত অবমাননার নোটিশ মমতা - অভিষেককে
মমতা-অভিষেককে 'আনফলো' করল কলকাতা পুলিশ, ফলোর তালিকায় জুড়ল মোদি-শাহ ও শুভেন্দু
ভবানীপুরের বুথে মমতা, ‘রাতদুপুরে তল্লাশি’ নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো
ভবানীপুরের বুথে মমতা, ‘রাতদুপুরে তল্লাশি’ নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো
মমতা ‘বাংলার বাঘিনী’: গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের বাংলার পাশে উদ্ধব
মমতা ‘বাংলার বাঘিনী’: গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের বাংলার পাশে উদ্ধব
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
আর জি কর থেকে বেকার ভাতা—বঙ্গ ভোটে মমতাকে নিশানা রাহুলের
আর জি কর থেকে বেকার ভাতা—বঙ্গ ভোটে মমতাকে নিশানা রাহুলের
‘সুন্দরবন হবে পৃথক জেলা’, বিজেপিকে রুখে বাংলা বাঁচানোর ডাক তৃণমূল সুপ্রিমোর
‘সুন্দরবন হবে পৃথক জেলা’, বিজেপিকে রুখে বাংলা বাঁচানোর ডাক তৃণমূল সুপ্রিমোর
‘অনুপ্রবেশের দায় আপনার, আগে পদত্যাগ করুন’, অমিত শাহ ও মোদিকে তীব্র আক্রমণ মমতার
‘অনুপ্রবেশের দায় আপনার, আগে পদত্যাগ করুন’, অমিত শাহ ও মোদিকে তীব্র আক্রমণ মমতার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩