আরও পড়ুন:
খসড়া ভোটার তালিকা প্রকাশের পরপরই তৎপর রাজ্য সরকার। বৈধ কোনও ভোটারের নাম যেন বাদ না যায়, সেই বার্তা স্পষ্ট করে দিতে বিএলএদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম–এ এই বৈঠকে মূলত কলকাতা ও হাওড়া–হুগলি লাগোয়া জেলার বিএলএদের ডাকা হয়েছে। পাশাপাশি, বুথে বুথে ভোটের কাজে যুক্ত গুরুত্বপূর্ণ দলীয় কর্মীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন:
খসড়া তালিকায় যেসব নাম বাদ পড়েছে, তার মধ্যে বৈধ ভোটার রয়েছেন কি না—এই প্রশ্নেই মুখ্যমন্ত্রীর মূল জোর। মঙ্গলবার তালিকা প্রকাশের দিনই তিনি নিজের বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক করেন কালীঘাট–এর বাড়িতে। সেখানে বিএলএ ও পুরসভার কাউন্সিলরদের নির্দেশ দেন, বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে হবে কোনও বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে কি না।
আরও পড়ুন:
এসআইআর ঘোষণার পর থেকেই বুথভিত্তিক ক্যাম্প শুরু করেছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাদ পড়া প্রতিটি নাম খুঁটিয়ে যাচাই করতে হবে। নথি সমস্যায় পড়লে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্পে সহায়তা করতে হবে, প্রয়োজনে বাড়িতেও যেতে হবে। জীবিত কাউকে মৃত দেখানো হয়েছে কি না, বা কোথাও সমন্বয়ের ঘাটতি রয়েছে কি না, সেদিকেও কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা—বৈধ কোনও ভোটারের নাম বাদ দেওয়া চলবে না।