২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মমতা-শাহ একান্তে কথা

পুবের কলম ওয়েব ডেস্কঃ  পুরনো তিক্ততার রেশ মাত্র নেই। হাসি মুখ দু’জনেরই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলায় পরিয়ে দিলেন উত্তরীয়। খোস মেজাজে দেখা গেল  তাঁদের। পূর্বাঞ্চলীয় পরিষদের আড়াই ঘণ্টার বৈঠক শেষে কার্যত হাতে আর সময় ছিল না শাহর। কিন্তু, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ফেলতে পারেননি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যান নবান্নের ১৪ তলায়।

আরও পড়ুন: ‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

এদিন বেলা ২টো ১০ মিনিট নাগাদ অমিত শাহকে সঙ্গে নিয়ে লিফটে করে ১৪ তলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে প্রায় ২০ মিনিট কথা হয় দুজনের মধ্যে। একান্ত এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা অবশ্য জানা যায়নি। সূত্রের খবর, অমিত শাহের হাতে একটি স্মারকলিপি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন প্রকল্পের বাকি টাকা মেটানোর দাবি নিয়েই এই স্মারকলিপি বলে মনে করা হচ্ছে। এমনিতেই রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনাসহ বিভিন্ন ইস্যুতে সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

আরও পড়ুন: কংগ্রেস জমানায় ৭ জেলায় অনুপ্রবেশকারী ৬৪ লাখ! অসমের জনতাত্ত্বিক পরিবর্তন নিয়ে দাবি শাহের

আরও পড়ুন: অনুদানহীন মাদ্রাসা গুলিকে সান্মানিক দেওয়ার প্রস্তুতি শুরু নবান্নের

এমনকী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার পিছনেও শাহের হাত রয়েছে বলে অনুমান তাদের। এছাড়া সংসদের চলতি অধিবেশনে একাধিক বিল নিয়েও আপত্তি রয়েছে তৃণমূলের। কিন্তু শাহ-মমতা বৈঠকে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা জানা যায়নি। তবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে যে খুশি তা ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক শেষেই জানিয়ে দিয়েছিলেন শাহ। দরাজ গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি খুব ভাল অনুষ্ঠান করেছেন। ওঁকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতা-শাহ একান্তে কথা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার