১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্যায় স্থায়ী সমাধানের দাবি জানিয়ে, ডিভিসি’র বিরুদ্ধে ক্ষোভ উগরে মোদিকে চিঠি মমতার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যের বন্যার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের বানভাসি অবস্থা পরিদর্শন সেরে ফেরত আসার পরেই মুখ্যমন্ত্রী হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন চুপ করে বসে থাকবেন না তিনি। এবার বাংলায় বন্যা পরিস্থিতিতে স্থায়ী সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। চিঠির বয়ানে উগরে দিলেন ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ।
সম্প্রতি আরামবাগে বানভাসি অবস্থার পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ডিভিসির বিরুদ্ধে তোপ দেগে এই অবস্থাকে ‘ম্যান মেড বন্যা’ বলে উল্লেখ করেন তিনি। বানভাসি অবস্থা খতিয়ে দেখতে গিয়ে মমতা ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার ফলেই মানুষ এত বিপদে পড়েছেন। প্রয়োজনে ডিভিসির কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে।’ এবার সরাসরি ডিভিসি’কে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা ডিভিসির বিরুদ্ধে নালিশ করে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে মোদিকে চিঠি লিখেছেন। সেইসঙ্গে ঝাড়খণ্ড ও বাংলাকে একসঙ্গে নিয়ে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করারও দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কীভাবে জল ছেড়েছে ডিভিসি। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। দামোদরের জল ধারণ ক্ষমতা ৯৫ হাজার কিউসেক। সেখানে জল ছাড়া হয়েছে ২ লক্ষ ৪০ হাজার কিউসেক।
প্রসঙ্গত, আরামবাগ থেকে নবান্নে ফিরে এসেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি বলেন, ডিভিসি বাংলাকে না জানিয়ে জল ছেড়েছে। সমস্যায় পড়েছে মানুষ। রাত তিনটে সময় জল ছেড়ে দিলে মানুষ তো ঘুমন্ত অবস্থাতেই ভেসে যাবে। রাজ্য এর ক্ষতিপূরণ দাবি করবে।

আরও পড়ুন: ডিভিসি জল ছাড়ার সংবাদ আগাম জানতে রাজ্য সরকারের তরফে গড়া হচ্ছে মনিটরিং কমিটি
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্যায় স্থায়ী সমাধানের দাবি জানিয়ে, ডিভিসি’র বিরুদ্ধে ক্ষোভ উগরে মোদিকে চিঠি মমতার

আপডেট : ৬ অক্টোবর ২০২১, বুধবার