পুবের কলম, ওয়েবডেস্ক: লড়াই আর মমতা বন্দ্যোপাধ্যায়—এই দুই যেন একে অপরের পরিপূরক। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও অসাম্যের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের পথ ধরেই একদিনের রাজনৈতিক কর্মী থেকে তিনি আজ দেশের প্রথম সারির নেত্রী। ধমক বা চাপে মাথা নত না করার বার্তা তিনি আগেও দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠা দিবসে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে স্পষ্ট ভাষায় মমতা জানিয়ে দেন—সব রক্তচক্ষু উপেক্ষা করেই সংগ্রাম চলবে আজীবন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
১৯৯৮ সালে রোপণ করা তৃণমূল কংগ্রেসের বীজ আজ মহীরুহে পরিণত হয়েছে। রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও দলের প্রভাব বাড়ছে। বিধানসভা নির্বাচনের বছরে প্রতিষ্ঠা দিবস ঘিরে দলীয় কর্মীদের আরও উজ্জীবিত করাই ছিল নেতৃত্বের লক্ষ্য। শহর থেকে জেলা—সর্বত্র নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেন তৃণমূল