২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের অশান্ত মণিপুর , সংঘর্ষে নিহত ১

পুবের কলম, ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত মণিপুর। সংঘর্ষে নিহত ৫৩ বছরের এক প্রৌঢ়। আহত একাধিক। সূত্রের খবর, সম্প্রতি মার জনগোষ্ঠীর সংগঠন ‘মার ইনপুই’-এর সাধারণ সম্পাদক রিচার্ড মারের উপর হামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। হামলার পরই জোমি এবং মার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরের চূড়াচাঁদপুরে। সোমবার সকাল থেকে চূড়াচাঁদপুরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়।

আরও পড়ুন: মণিপুরে ফের উত্তেজনা: উখরুলের লিটান গ্রামে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষ, জারি কড়া বিধিনিষেধ

আরও খবর: সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়া হোক, বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান

‘মার ইনপুই’-এর সম্পাদকের হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে মার জনগোষ্ঠীর মানুষজন। এর জেরে গোটা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মার নেতা রিচার্ডের গাড়িতে একটি দু-চাকার গাড়ি ধাক্কা মারে। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন: মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ফের জোমি এবং মার জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। গুলি চালানোর পাশাপাশি একে অপরের দিকে পাথরও ছোড়া হয়। সংঘর্ষ থামাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। চূড়াচাঁদপুরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এখন এলাকায় টহল দিচ্ছেন।

নেতার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার ইনপুই। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তাঁরা। ন্যায়বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের অশান্ত মণিপুর , সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৯ মার্চ ২০২৫, বুধবার