২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জনরোষ, রাস্তায় নামছে মানুষ

পুবের কলম, ওয়েব ডেস্ক: ফিলিপাইনে বন্যা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যেই নতুন করে বিস্ফোরিত হয়েছে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভ। রাজধানীসহ বিভিন্ন এলাকায় টিকটক, ফেসবুক ও এক্সে ছড়িয়ে পড়েছে অভিযোগ—সরকারি অর্থের বিলিয়ন বিলিয়ন পেসো ব্যয় করা হলেও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কোনো ফল মিলছে না। বহু ‘ভূতুড়ে’ প্রকল্পে অর্থ আত্মসাৎ করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ এখন সরাসরি রাজনীতিবিদ ও ঠিকাদারদের বিরুদ্ধে সোচ্চার।

৩৬ বছর বয়সী স্কুল শিক্ষিকা ক্রিসা তলেন্তিনো বিবিসিকে জানান, কর দেওয়া সত্ত্বেও জনগণ বঞ্চিত। তার ভাষায়, “আমরা প্রতারিত। রাজনীতিকরা আমাদের অর্থ ভোগ করছে।” এ ক্ষোভই এখন ফিলিপাইনজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র নিজেও স্বীকার করেছেন, দুর্নীতির কারণে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে বরাদ্দ অর্থের প্রায় ৭০ শতাংশ আত্মসাৎ হয়। এই কেলেঙ্কারির পর সংসদের স্পিকার পদত্যাগ করেছেন, সিনেটের নেতাকেও পদচ্যুত করা হয়েছে।

অন্যদিকে সামাজিক মাধ্যমে ‘নেপো বেবি’ হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে, যেখানে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনধারা নিয়ে জনরোষ প্রকাশ পাচ্ছে। সাবেক এক সংসদ সদস্যের মেয়েকে দামি পোশাক ও ব্যাগ ব্যবহারের কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

রবিবার দেশজুড়ে দুর্নীতিবিরোধী প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ১৯৮৬ সালের মতো আবারও দুর্নীতিবিরোধী আন্দোলন ফিলিপাইনের রাজনৈতিক চিত্র পাল্টে দিতে পারে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিপাইনে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জনরোষ, রাস্তায় নামছে মানুষ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার