পুবের কলম,ওয়েবডেস্ক: গতকাল মুম্বইয়ে ঠাকরেদের বাসভবনে উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাত করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাঘব চাড্ডা, সঞ্জয় সিং সহ অন্যান্যরা। ঠাকরে-কেজরি বৈঠকের পর আজ আপ সুপ্রিমো সাক্ষাত করবেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে।
আরও পড়ুন:
কেন্দ্র সরকারের জারি করা অধ্যাদেশের পর দেশের বিরোধী দলগুলির কাছে সমর্থন চেয়েছে আপ।
ইতিমধ্যে আপ সুপ্রিমো সাক্ষাত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে। দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রের লড়াই জারি বহুদিন ধরে। তবে সেই লড়াইয়ের মাঝেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল প্রশাসনিক সিদ্ধান্ত, আমলাতন্ত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিল্লির নির্বাচিত সরকারের।আরও পড়ুন:
তবে স্বস্তির মাঝেই কেন্দ্র নতুন অধ্যাদেশ জারি করেছে।
তার সারমর্ম অনুযায়ী দিল্লির আমলাতন্ত্রের রাশ দের ঘুরে গেল কেন্দ্রের হাতে। অর্থাৎ আমলাদের বদলির ক্ষমতা থাকল না সে রাজ্যের নির্বাচিত সরকারের হাতে।আরও পড়ুন:
সিদ্ধান্ত নেবেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। উদ্ধব ঠাক্রের সঙ্গে বৈঠকের পর কেজরিওয়াল জানিয়েছিলেন, ঠাকরে সংসদে আপকে সমর্থন করবেন, পাশে থাকবেন বলে বার্তা দিয়েছেন। এই মুহূর্তে নজরে আপ সুপ্রিমোর সঙ্গে এনসিপি সুপ্রিমোর সাক্ষাত।