পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে কলকাতা পৌঁছলেন মহাগুরু ওরফে মিঠুন চক্রবর্তী। সব কিছু ঠিক ঠাক থাকলে সোমবার বিকেলে বিজেপির দফতরে যাবেন তিনি।রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি বলেই গেরুয়া সূত্রে খবর।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা সূত্রে খবর,মঙ্গলবার বিজেপির জনসংযোগ কর্মসূচিতেও যোগ দিতে পারেন তিনি বলে জানা গেছে।
তবে এই বিষয়ে গেরুয়া শিবির ও মিঠুন চক্রবর্তী এখনও পর্যন্তও কোনও প্রতিক্রিয়া দেননি।আরও পড়ুন:
সোমবার সকাল ৯ টার সময় দমদম বিমানবন্দরে পৌঁছন মহাগুরু। তবে হঠাৎ করে কলকাতা সফর ঘিরে জল্পনা তুঙ্গে। তবে এই বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে মুখ খোলেন নি তারকা নেতা।
আরও পড়ুন:
উল্লেখ্য, একসময় তৃনমূলের সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। ২০২১ এর বিধানসভা ভোটের আগেই তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। বিধানসভার ভোটের আগে রাজ্য জুড়ে গেরুয়া শিবিরেরর প্রার্থীদের হয়ে প্রচারেও গিয়েছেন তিনি। এমনকি নিজের অভিনীত সিনেমা গুলোর জনপ্রিয় ডায়লগ নিজের ভঙ্গিতে দিয়েছেন মহাগুরু।তবে ভোটের পর তাঁকে সেই ভাবে আর রাজনীতির কচকচানিতে আর লক্ষ্য করা যায়নি।