আবদুল ওদুদ: কথায় নয় বরং কাজে বিশ্বাসী তিনি, ফের একবার সেই প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে নিহত সুতির যুবক জুয়েল রানার পরিবারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পালন করল রাজ্য সরকার। মঙ্গলবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান খলিল ব্যক্তিগতভাবে জুয়েল রানার বাড়িতে গিয়ে তাঁর শোকাতুর মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন। গত ২৪শে ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের এই যুবক।
পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়া রানার পরিবারের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে সরকার ও প্রশাসন।উল্লেখ্য, যে জুয়েল রানার অকাল প্রয়াণের খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সহায়তায় ২ লক্ষ টাকার চেক প্রদান করেন। পরবর্তীতে চলতি বছরের ১লা জানুয়ারি সাংসদ খলিলুর রহমান মৃত যুবকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে আজ নিয়োগপত্র তুলে দেওয়া হলো। জানা গিয়েছে যে বুধবার থেকেই জুয়েল রানার মা সুতির বিএলআরও অফিসে তাঁর নতুন কর্মজীবনে যোগদান করবেন। ছেলের অকাল মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা সম্ভব না হলেও সরকারের এই মানবিক পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পরিবারটি। সাংসদ খলিলুর রহমান জানান যে এই দুঃখের সময়ে সরকার সবসময় তাঁদের পাশে আছে এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রীর এই দ্রুত পদক্ষেপ এবং সাংসদের সক্রিয়তাকে সাধুবাদ জানিয়েছেন।নিহত জুয়েল রানার মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন সাংসদ খলিলুর রহমান
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৬:০৫
আরও খবর
লজিক্যাল ডিসক্রিপেন্সি-র নামে হয়রানি বন্ধের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন সাংসদ খলিলুর রহমানের
থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা
বাক্সবন্দি দেহ থানায় এনে মাকে খুনের কথা স্বীকার মেয়ের
মায়ের স্মৃতিতে ‘মিনি তাজমহল’ চেন্নাইয়ের আমিরুদ্দিনের
জন্মের পর সদ্যোজাতকে জানালা দিয়ে ছুড়ে ফেললেন মা, খাস কলকাতায় হাড়হিম ঘটনা
জন্মের পর সদ্যোজাতকে জানালা দিয়ে ছুড়ে ফেললেন মা, খাস কলকাতায় হাড়হিম ঘটনা
পাঠ্যবই থেকে শিখে বাবাকে 'আব্বু' ও মাকে 'আম্মি' ডাকছে শিশু, জেলাশাসককে অভিযোগ দায়ের অভিভাবকের
পাঠ্যবই থেকে শিখে বাবাকে 'আব্বু' ও মাকে 'আম্মি' ডাকছে শিশু, জেলাশাসককে অভিযোগ দায়ের অভিভাবকের
নারায়ণপুরে শ্বাসরোধে মাকে খুন, থানায় আত্মসমর্পণ ‘গুণধর’ ছেলের
নারায়ণপুরে শ্বাসরোধে মাকে খুন, থানায় আত্মসমর্পণ ‘গুণধর’ ছেলের
ভারত গনতন্ত্রের মা, ‘সামিট ফর ডেমোক্রোসি’ শীর্ষক এক সভায় মন্তব্য মোদির
ভারত গনতন্ত্রের মা, ‘সামিট ফর ডেমোক্রোসি’ শীর্ষক এক সভায় মন্তব্য মোদির
মা ও মামা মিলে ৫ বছরের শিশুকে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২
মা ও মামা মিলে ৫ বছরের শিশুকে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২
বন্য শূকরের হাত থেকে নিজের জীবন দিয়ে মেয়ের প্রাণ বাঁচালেন মা
বন্য শূকরের হাত থেকে নিজের জীবন দিয়ে মেয়ের প্রাণ বাঁচালেন মা
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ