২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫ পরিযায়ী শ্রমিককে যোগী-পুলিশের হাত থেকে উদ্ধার করল মুর্শিদাবাদ পুলিশ

জিশান আলি মিঞা, বহরমপুর: মুর্শিদাবাদের পাঁচ বাসিন্দা তথা পাঁচজন পরিযায়ী শ্রমিককে উত্তরপ্রদেশের মথুরা থেকে অর্থাৎ যোগী আদিত্যনাথের প্রশাসনের হাত থেকে উদ্ধার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ইসলামপুর ও ভগবানগোলা থানা এলাকার পাঁচজন শ্রমিক উত্তরপ্রদেশের মথুরায় কাজ করতেন। শনিবার তারা বিশ্রাম করার সময় মথুরা জেলার গোবিন্দনগর থানার পুলিশ তাদের বাংলাদেশী সন্দেহে আটক করে। অন্য শ্রমিকদের কাছ থেকে পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরেই মুর্শিদাবাদ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ফের খুন বাংলার পরিযায়ী শ্রমিক, ভাষার কারণে হত্যার অভিযোগ, দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান মমতা

জেলা পুলিশের শীর্ষ-কর্তারা উত্তরপ্রদেশ তথা মথুরা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের কাছ থেকে তথ্য, সচিত্র পরিচপত্র পাঠিয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রমাণ করে ওই পাঁচ শ্রমিক ভারতীয় নাগরিক ও মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দা। ওই পাঁচ শ্রমিকের নাম নুর ইসলাম মিঞা, সাইদুল ইসলাম, গোলাম রসুল, রাইহান সেখ ও সোহেল রানা।

আরও পড়ুন: ভারতের মাটি ‘ঋষি-মুনিদের তপোভূমি’, ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতেই যোগী পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, জেলার পাঁচ বাসিন্দা যাদের বাংলাদেশী নাগরিক সন্দেহে আটক করা হয়েছিল তাদের ভারতীয় নাগরিক ও মুর্শিদাবাদের বাসিন্দা প্রমাণ দিয়ে নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন: বিহারে পরিযায়ী শ্রমিককে হেনস্থায় উত্তাল বেলডাঙা, ফের জাতীয় সড়ক অবরোধ

সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫ পরিযায়ী শ্রমিককে যোগী-পুলিশের হাত থেকে উদ্ধার করল মুর্শিদাবাদ পুলিশ

আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার