পুবের কলম, ওয়েবডেস্ক: ২৪ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে রায়পুরে শুরু হয়েছে কংগ্রেসের ৮৫ তম প্লেনারি অধিবেশন। আর এই অধিবেশনের ব্যানারে রয়েছেন গান্ধিজী, জওহরলাল নেহরু, নেতাজি, সরোজিনী নাইডু, আম্বেদকর, লাল বাহাদুর শাস্ত্রি, ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, সহ নরসিমা রাওয়ের ছবি। কিন্তু আশ্চর্য্যজনকভাবে বাদ পড়েছে মৌলানা আজাদের ছবি! প্রশ্ন উঠেছে ১৩৭ বছরে কংগ্রেসের এই দীর্ঘ চলার পথে মৌলানা আজাদের নাম বাদ দেওয়া হল কি কাকতালীয়ভাবে, নাকি কংগ্রেস আজ মৌলানা আজাদের নাম স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে চায়। কংগ্রেসের ছত্তিশগড়ে অনুষ্ঠিত এই পূর্ণাঙ্গ অধিবেশনের জন্য কংগ্রেস পার্টির বিজ্ঞাপন ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে।

কংগ্রেস প্লেনারি প্রচারে নরসিমা রাও থাকলে নেই মৌলানা আজাদের ছবি!<div class=