পুবের কলম, ওয়েবডেস্কঃ ন্যাটোতে যোগ দিতে গিয়েই রাশিয়ার রোষে পড়ে ইউক্রেন। তার জেরে যে হামলা শুরু হয়, তিন মাসেও তা থামার লক্ষণ নেই। আর ইউক্রেনকে পাশ কাটাচ্ছে ন্যাটো। এই যুদ্ধ বন্ধে ন্যাটোর কোনও ভূমিকা না দেখে ক্ষিপ্ত ইউক্রেন।
দেশটি বলছে, যুদ্ধ ন্যাটোর মুখোশ খুলে দিয়েছে।আরও পড়ুন:
ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, তার দেশে রাশিয়ার আগ্রাসন বন্ধে সামরিক জোট ন্যাটো আক্ষরিক অর্থে কিছুই করছে না। সে তুলনায় ইউরোপীয় ইউনিয়ন অনেক বেশি ভূমিকা রাখছে। অথচ যুদ্ধ শুরুর আগে ইউক্রেনবাসীর বিশ্বাস ছিল, ন্যাটো খুবই শক্তিশালী একটি জোট।
ন্যাটো এই যুদ্ধে ইউক্রেনকে যেমন কোনও সাহায্য করছে না, তেমন যুদ্ধ থামানোর জন্যও কিছু করেনি। তবে কিছু ন্যাটো মিত্র কিয়েভকে সাহায্য করেছে বলে স্বীকার করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।আরও পড়ুন:
একই সময় ইউক্রেনের পাশে থাকার জন্য ইইউ-র প্রশংসা করেছেন কুলেবা। ইইউ-র কাছ থেকে তারা এতটা আশা করেননি বলেও জানান।