২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওবিসি মামলার শুনানির সম্ভাবনা আগামী সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : আগামী সোমবারই সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি হতে চলেছে। শীর্ষ আদালত এই শুনানি প্রায় এক মাস পিছিয়ে দিয়ে ৯ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছিল। কিন্তু বৃহস্পতিবার রাজ্য সরকার প্রধান বিচারপতির কাছে আর্জি জানায়, ওবিসি-সংক্রান্ত জটিলতার কারণে বহু গুরুত্বপূর্ণ কাজই আটকে আছে, তার ফলে দ্রুত শুনানি একান্ত জরুরি।

এর আগে, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাই কোর্ট রায় দিয়েছিল যে, ২০১০ সালের পর রাজ্যের ওবিসি তালিকায় যুক্ত হওয়া সমস্ত সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল করা হবে। এমনকি ২০১০ সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্রও বাতিল করার নির্দেশ দিয়েছিল আদালত। তখন রাজ্যে ৬৬টি সম্প্রদায় ওবিসি হিসাবে স্বীকৃত ছিল। আদালত নির্দেশ ছিল, সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সমীক্ষার ভিত্তিতে নতুন তালিকা প্রস্তুত করতে হবে। সেইমত রাজ্য সমীক্ষা চালিয়ে বিজ্ঞপ্তি জারি করলেও তার বিরুদ্ধেও মামলা দায়ের হয় এবং ১৭ জুন হাই কোর্ট সেই বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করে।

আরও পড়ুন: Supreme Court on VC Appointment: ১২ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সায় ললিত কমিটির

রাজ্য সরকার হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে, ২৮ জুলাই শীর্ষ আদালত স্থগিতাদেশ দেয়। ওবিসি জটিলতার প্রভাব পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। উল্লেখ্য, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই) মেধাতালিকা প্রকাশ স্থগিত। হাই কোর্টের তরফ থেকে, আগের মতোই ৭% সংরক্ষণ রেখে পুরনো ৬৬টি সম্প্রদায়ের ভিত্তিতে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: Pendency in Supreme Court সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

কিন্তু রাজ্য সেই নির্দেশকেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। এর আগে ১১ অগস্ট শুনানির কথা থাকলেও পর্যাপ্ত সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। এখন এটাই দেখার নতুন করে কি রায় হয় এবং এইসব আইনি জটিলতা কাটিয়ে কবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বেরোয়।

আরও পড়ুন: গাফিলতি দেখলে যত বড় পদেই থাকুন রেহাই নেই : সুপ্রিম কোর্ট

সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওবিসি মামলার শুনানির সম্ভাবনা আগামী সোমবার

আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার