পুবের কলম ওয়েবডেস্ক : শ্রাবণ মাস পেরিয়ে গেলেও বৃষ্টি (Rain) যেন থামতেই চাইছে না। কবে মিলবে রেহাই এই বৃষ্টির হাত থেকে।কখনও কখনও নিম্নচাপ তো কখনও আবার ঘূর্ণাবর্তের প্রকোপ। দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একখনও কয়েকদিন এই ঝড়বৃষ্টি চলবে।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তটি এই মূহুর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার ওপর অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প ঢোকার ফলে, বৃষ্টিমুখর এক অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আগামী সোমবার পর্যন্ত কলকাতায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
এছাড়া হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী শনিবার এবং রবিবার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য আগাম কমলা সতর্কতা জারি করা হয়েছে।আরও পড়ুন:
এমনকি মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ চলবে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার বেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার।
ফলে আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি হল ভারি বৃষ্টির সতর্কতা। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও শনিবার ভারী বৃষ্টি্র সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন: