উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : অবশেষে পুলিশের জালে ধরা পড়লো পাথরপ্রতিমার বাজি বিস্ফোরণ ঘটনার মূল অভিযুক্ত আরেক মালিক। ৪ দিন গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। পাথরপ্রতিমা বিস্ফোরণে এবার গ্রেপ্তার কারখানার আরেক মালিক তুষার বণিক।বৃহস্পতিবার সন্ধ্যেয় আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানার পুলিশ।বাসন্তী পুজো উপলক্ষে গত সোমবার রাতে পাথরপ্রতিমার ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল বলেই পুলিশ সূত্রে খবর। রাত ন’টা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়।
তা থেকেই বিপত্তি। জানা যায়, বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুনের তাপে সেগুলি ফাটতে শুরু করে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। বাজি তৈরির সময় বাড়ির শিশুরা ঘুমোচ্ছিল। মহিলারা ও তাদের সঙ্গেই ছিল। আচমকা বিস্ফোরণ ঘটায় বাড়িতে থেকে কেউ বেরতে পারেননি।জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন পরিবারের অধিকাংশ সদস্যই। রাতেই শিশু-সহ ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। একজনকে পাঠানো হয় হাসপাতালে। ভোর রাতে মৃত্যু হয় আরও একজনের।ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন কারখানার দুই মালিক চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক। মঙ্গলবার সকালে চন্দ্রকান্তকে আটক করে পুলিশ। দিনভর জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে বেপাত্তা ছিলেন তাঁর ভাই তুষার। বৃহস্পতিবার সন্ধ্যেয় আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানার পুলিশ। শুক্রবার সকালে ধৃতকে তোলা হয় আদালতে।নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।অবশেষে গ্রেফতার পাথরপ্রতিমার বাজি বিস্ফোরনের আরেক মালিক তুষার বণিক
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৫, ১৩:২৮
আরও খবর
আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা: ইউপিতে শিশু সন্তানের জবানবন্দিতে গ্রেফতার মদ্যপ স্বামী
সুপ্রিম এজলাসে প্রধান বিচারপতিকে গালিগালাজ: গ্রেফতার লখনউ বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্র প্রতাপ সিং
ভারতে মাদক মামলায় ধৃত ৭৪৭ বিদেশী নাগরিক: শীর্ষে নেপাল ও নাইজেরিয়া, ৫ বছরের মধ্যে রেকর্ড গ্রেফতার এনসিবি-র
তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, কর্নাটক থেকে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক
দিল্লির মালব্য নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের, গ্রেফতার হোটেল মালিক লবকেশ বাজাজ
দিল্লির মালব্য নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের, গ্রেফতার হোটেল মালিক লবকেশ বাজাজ
মুখ্যমন্ত্রী, গো মাংস নিয়ে ভিডিও পোস্ট, গুরুগ্রামে গ্রেফতার দক্ষিণ দিনাজপুরের মহিলা
মুখ্যমন্ত্রী, গো মাংস নিয়ে ভিডিও পোস্ট, গুরুগ্রামে গ্রেফতার দক্ষিণ দিনাজপুরের মহিলা
বাংলাদেশি সন্দেশে মুর্শিদাবাদে গ্রেফতার যুবক, পাঠানো হল হোল্ডিং সেন্টারে
বাংলাদেশি সন্দেশে মুর্শিদাবাদে গ্রেফতার যুবক, পাঠানো হল হোল্ডিং সেন্টারে
ধর্মান্তরকরণের অভিযোগ: উত্তরপ্রদেশে খ্রিস্টান প্রচারক গ্রেফতার, নেপথ্যে আরএসএস কর্মীর অভিযোগ
ধর্মান্তরকরণের অভিযোগ: উত্তরপ্রদেশে খ্রিস্টান প্রচারক গ্রেফতার, নেপথ্যে আরএসএস কর্মীর অভিযোগ
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগ, অবশেষে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগ, অবশেষে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই