২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

পুবের কলম ওয়েব ডেস্ক: পাকিস্তানকে বন্যা মোকাবিলায় ২০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষা করেছে বিশ্ব ব্যাঙ্ক।

জলবায়ুজনিত দুর্যোগের মুখোমুখি হওয়ার পর থেকেই ফান্ড চেয়ে আসছিল ইসলামাবাদ। যদিও বন্যা শুরু হওয়ার আগে থেকেই চরম অর্থনৈতিক সংকট বিরাজ করছিল দেশটিতে।

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

বিশ্ব ব্যাঙ্কের কান্ট্রি পরিচালক নাজি বেনহাসিন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক চলাকালে সহায়তার ব্যাপারে জানান। জরুরি পরিস্থিতির জন্য দেশটিকে এ বছরই ১৫০ কোটি ডলার ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বৈঠকে পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা বেন হাসিনকে অবহিত করেন ইসহাক দার।

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

পাক অর্থমন্ত্রী বলেন; বর্তমান সরকার এ বিষয়ে সচেতন রয়েছে। তাছাড়া অর্থনৈতিক সংকট কাটাতেও দেশটি পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। এর আগে বন্যার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানকে সহায়তা করতে বিশ্বের প্রতি আহ্বান জানান রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস।

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

তিনি পাকিস্তানে গিয়ে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশ্বকে সতর্ক করেন। চলতি বছরের ভয়াবহ বন্যায় পাকিস্তানের অকিাংশ এলাকা পানির নীচে তলিয়ে যায়। এতে ১;৭০০ মানুষের মৃত্যু হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ফের দুর্ঘটনা: অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ল তেজস ফাইটার জেট, সুরক্ষিত পাইলট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

আপডেট : ৯ অক্টোবর ২০২২, রবিবার